কুমিল্লা ইপিজেডে সিঙ্গাপুর-হংকং মালিকানার প্রতিষ্ঠানে ১১ লাখ ডলার বিনিয়োগ হচ্ছে
সিঙ্গাপুর ও হংকং যৌথ মালিকানায় মেসার্স লেইনিয়ার ডি পিকারডি বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কুমিল্লা রপ্তাণী প্রক্রিয়াকরণ এলাকায় একটি ইন্টারলাইনিং কারখানা স্থাপন করতে যাচ্ছে।
সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন এই কোম্পানী ১১ লাখ ডলার বিনিয়োগ করবে এবং বছরে ৮০ লাখ মিটার ইন্টারলাইনিং তৈরি করবে। প্রস্তাবিত কোম্পানিটিতে ৫৩ জন বাংলাদেশী ও ২ জন বিদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ হবে।
এই উপলক্ষ্যে মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ রপ্তাণী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ এবং মেসার্স লেইনিয়ার ডি পিকারডি বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার পক্ষে প্রশান্ত ভূষণ বড়–য়া এবং লেইনিয়ার ডি পিকারডি বাংলাদেশ এর পক্ষে কোম্পানীটির ব্যাস্থাপনা পরিচালক সিয়াহ চ্যাং হুয়াট পিটার এই লিজ চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময় বেপজার নির্বাহী চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন পিএসসি এবং বেপজার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
