শিল্প রক্ষায় শিল্প নিরাপত্তা বাহিনী গঠনের ওপর নিজামীর গুরুত্ব আরোপ
বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর একটি প্রতিনিধি দল মঙ্গলবার এর সভাপতি এ কে আজাদের নেতৃত্ব শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীর সঙ্গে তার মন্ত্রণালয়ে দেখা করে শিল্প সংক্রান্ত অসন্তোষ এবং তা প্রতিরোধ নিয়ে আলোচনা করেছে।
এ সময়ে তারা গার্মেন্টস কারখানাগুলোতে সম্প্রতি ঘটে যাওয়া হামলা ও অগ্নিকান্ড নিয়ে আলোচনা করেন।
এসময় শিল্পমন্ত্রী শিল্প রক্ষার্থে শিল্প নিরাপত্তা বাহিনী গঠনের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, এ বাহিনীর গঠিত হলে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্খিত হামলা থেকে রক্ষা পাওয়া সম্ভব।
টাটা বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, আমরা দেশে বিদেশি বিনিয়োগ প্রত্যাশা করি, তবে এ প্রস্তাব বাস্তবায়িত হওয়ার আগে জাতীয় স্বার্থে আভ্যন্তরীণ শিল্পের প্রয়োজনীয় সংরক্ষন নিশ্চিত করা হবে।
বিসিআই নেতারা গার্মেন্টস শিল্পের ওপর আক্রমণকারীদের চিহ্নিত করে শাস্তি প্রদানের দাবি জানান।
