বাংলাদেশের বিদ্যুত খাত উন্নয়নে বিশ্বব্যাংক সর্বাতœক সহযোগিতা করবে : ক্রিস্টিন ওয়ালিক
বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিন আই ওয়ালিক মঙ্গলবার বলেছেন, বিশ্বব্যাংক বাংলাদেশের বিদ্যুত খাত উন্নয়নে সর্বাতœক সহযোগিতা করবে।
নবনিযুক্ত বিদ্যুত প্রতিমন্ত্রী মেজর জেনারেল (অব.) মুহ. আনোয়ারুল কবীর তালুকদারের সাথে তার সচিবালয়ের কার্যালয়ে সাক্ষাতকালে ওয়ালিক এ কথা বলেন।
বিদ্যুত বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচনাকালে বিশ্বব্যাংক প্রতিনিধি চলমান সংস্কার কর্মসূচী দ্রুত ও সফলভাবে বাস্তবায়নসহ বকেয়া বিদ্যুত বিল আদায় এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ বিছিন্নকরণ অভিযান জোরদার করার উপর জোর দেন।
তিনি বিদ্যুত খাতের উন্নয়নে সকল দাতা সংস্থা ও উন্নয়ন সহযোগীদের সাথে আলোচনা করে সমন্বিত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। বিশ্বব্যাংক এ খাতের উন্নয়নে সকলের সাথে সহায়ক ভূমিকা পালন করবে বলেও তিনি উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী এসময় বর্তমান বিদ্যুত উৎপাদন, সঞ্চালন, বিতরণ ব্যাবস্থাসহ এ খাতের সার্বিক অবস্থা সম্পর্কে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরকে অবহিত করেন।
