সাভার ইপিজেডে ফের শ্রমিক অসন্তোষ, সংঘর্ষে আহত ২০ জন
সাভারের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (ইপিজেড) ফের শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। ডিইপিজেডের ফ্যাক্টরিগুলোতে ভাংচুর ও অগ্নিসংযোগের রেশ কাটতে না কাটতেই রোববার আবারো শ্রমিক -- মালিক সংঘর্ষ, ধাওয়া -- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল সংখ্যক র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বকেয়া বেতনকে কেন্দ্র করে সকাল ১০ টার দিকে ইপিজেড’র পুরাতন জোনের এক্সপেরিয়াম সোয়েটার ফ্যাক্টরির শ্রমিক -- মালিকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রথমে শ্রমিকরা তাদের বকেয়া বেতন দাবি করলে তাদের সাথে কর্তৃপক্ষের তীব্র বাক – বিত-া হয়। এক পর্যায়ে দপক্ষের মধ্যে ধাওয়া -- পাল্টা, ইট -- পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ হয়। এতে আহত হয় কমপক্ষে ২০ জন।
বেলা দেড়টার দিকে প্রশাসন ও মালিক পক্ষের মধ্যে সমঝোতা বৈঠকে শ্রমিকদের সকল দাবি দাওয়া মেনে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
