২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের গুয়াংঝাও চামড়া মেলায় অংশ নিচ্ছে বাংলাদেশের ১০ প্রতিষ্ঠান

চীনের গুয়াংঝাও প্রদেশে রোববার থেকে শুরু হচ্ছে চামড়া মেলা। লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিলের (এলএসবিপিসি) সহযোগিতায় ২৮ মে থেকে ২ জুন পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ মেলায় বাংলাদেশের দশটি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2006, 06:45 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

এলএসবিপিসি এই প্রথম আন্তর্জাতিক কোনো মেলায় অংশ নেওয়ার ক্ষেত্রে দেশের চামড়া প্রতিষ্ঠানকে সহযোগিতা দিচ্ছে। দেশের চামড়া খাতের উন্নয়নের লক্ষ্যে বাণিজ্য উন্নয়ন পরিষদের অংশ হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় গঠন করা হয়েছে এলএসবিপিসি।

এলএসবিপিসি’র কর্মসূচি ব্যবস্থাপক ইশরাত জাহান বলেন, দশটি প্রতিষ্ঠানকে মেলায় অংশ নেওয়ার জন্য এলএসবিপিসি ৫০ শতাংশ স্টল চার্জ প্রদান করবে।

গত মার্চে বাংলাদেশের কিছু প্রতিষ্ঠান হংকংয়ে অনুষ্ঠিত লেদার ফেয়ারে অংশ নেয়। রপ্তানি উন্নয়ন ব্যুরো এক্ষেত্রে তাদের সহযোগিতা প্রদান করে।

হংকংয়ের মেলায় অংশ গ্রহণকারী একটি প্রতিষ্ঠান জানায়, সেখানে বাংলাদেশের তরফে বেশ অব্যবস্থাপনা লক্ষ্য করা গেছে।

২০০৪ -- ০৫ অর্থবছরে বাংলাদেশ ২২ কোটি মার্কিন ডলারের চামড়া এবং আট কোটি ৬০ লাখ মার্কিন ডলারের জুতা রপ্তানি করে।