কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে গার্মেন্টস কারখানাগুলোতে উৎপাদন কাজ শুরু
দুদিন বন্ধ থাকার পর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বৃহস্পতিবার গার্মেন্টস ও নিটওয়্যার কারখানাগুলোতে উৎপাদন কাজ শুরু হয়েছে। শ্রমিকদের ১১ দফা দাবি বাস্তবায়নের আন্দোলনের প্রেক্ষিত বড় ধরনের অসন্তোষ দেখা দেয়।
বিক্ষুব্ধ শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধ ও অন্যান্য দাবিতে মঙ্গলবার সহিংস আন্দোলনে নামে। ঢাকা ও আশেপাশের শিল্পাঞ্চলে তারা বেশ কয়েকটি গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন ধরিয়ে দেয়, সড়ক অবরোধ করে যানবাহন ভাংচুর করে। শিল্পাঞ্চলে শ্রমিকদের এ মারমুখী বিক্ষোভের মুখে মালিকরা কারখানাগুলো বন্ধ করে দিতে বাধ্য হন।
পরে সরকারি উদ্যোগে ত্রিপক্ষীয় বৈঠকে শ্রমিকদের সমস্যা সমাধানের প্রতিশ্র“তি প্রদানসহ কারখানাগুলোর মান উন্নয়নে মালিক পক্ষের উদ্যোগ গ্রহনের পর শ্রমিকরা শান্ত হয় এবং সেসব এলাকায় কারখানা রয়েছে সেখানে নিরাপত্তা জোরদার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
গাজীপুর, টঙ্গী ও সাভারের কারখানা এলাকা ঘরে দেখা গেছে কারখানাগুলোতে উৎপাদন চলছে। ঢাকা - ময়মনসিংহ মহাসড়ক ও টঙ্গী - আশুলিয়া সড়কে বৃহস্পতিবার কোনো বিক্ষোভ হয়নি।
যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব, দাঙ্গা পুলিশ ও বিডিআর সদস্যদের রাস্তায় টহল দিতে দেখা যায়।
তবে ঢাকার গার্মেন্টস এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা ছিলো বেশ ঢিলেঢালা।
