পোশাক কারখানায় ধ্বংসযজ্ঞ বন্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি বিজিএমইএ’র আহ্বান
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) বুধবার পোশাক কারখানায় ধ্বংসযজ্ঞ বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, পোশাক কারখানায় ধ্বংসযজ্ঞ বন্ধে সরকারকে আমরা শেষ সুযোগ দিতে চাই।
নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সালাম মুর্শেদী বলেন, সরকার নিরাপত্তা নিশ্চিত করতে বিজিএমইএ’র নেতৃবৃন্দকে প্রতিশ্র“তি দিয়েছিল। কিন্তু প্রতিশ্র“তি বাস্তবে রূপ নেয়নি।
মাহবুবুর রহমান, লতিফুর রহমান, এমএ মোমেন, একে আজাদ, মোশাররফ হোসেন এমপি, আনিসুর রহমান সিনহাসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
দেশের পোশাক কারখানায় সোমবার ও মঙ্গলবার হামলার ঘটনার জন্য মুর্শেদী সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের দায়িত্ব অবহেলাকে দায়ী করেন। তিনি পোশাক কারখানায় নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির শুরুতে নিরাপত্তার ব্যাপারে ভুল তথ্য পরিবেশন করার জন্য বাবরকে দোষারোপ করেন।
মুর্শেদী বলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কয়েকবার পোশাক কারখানার নিরাপত্তার ব্যাপারে বিজিএমইএ’র নেতৃবৃন্দকে প্রতিশ্র“তি দিয়েছিলেন। কিন্তু তা ভুল ছিল।
বিজিএমইএ ও অন্যান্য ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ বলেছেন, তারা প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার সাথে সহযোগিতার জন্য সাক্ষাৎ করবেন।
মাহবুবুর রহমান বলেন, পোশাক কারখানার কোনো একজন শ্রমিক কোনো দাবি জানায়নি। মিডিয়াকেও বঞ্চনার একটি বিষয় তুলে ধরতে হবে।
বিজিএমইএ’র নেতৃবৃন্দ আরও জানান, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) তাদের কারখানাগুলো বুধবার বন্ধ করে দিয়েছে। কারখানার মালিকরা জানে না ইপিজেড কখন তার কার্যক্রম শুরু করবে।
তারা আরও জানান, উত্তরা, মালিবাগ ও মিরপুর এলাকার কয়েকটি পোশাক কারখানা বুধবার খোলা ছিল। বৃহস্পতিবার থেকে সকল পোশাক কারখানা খোলা রাখতে বিজেএমইএ ইতোমধ্যে ঘোষণা দিয়েছে।
এর আগে বিজিএমইএ’র এক জরুরি সাধারণ সভা থেকে ৯ দফা প্রস্তাব দেওয়া হয়।
