২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোন শ্রমিক অসন্তোষের কারণে এ সংকটের সৃষ্টি হয়নি: এফবিসিসিআই

বিভিন্ন টেক্সটাইল ও গার্মেন্টস কারখানায় সাম্প্রতিক ধ্বংসাত্মক কর্মকা-ের নিন্দা জানিয়ে বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) নেতারা বলেছেন, কোন শ্রমিক অসন্তোষের কারণে এ সংকটের সৃষ্টি হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2006, 11:37 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

এফবিসিসিআই নেতৃবৃন্দ মঙ্গলবার রাতে এক জরুরী সভায় মিলিত হয়ে অভিমত প্রকাশ করেন যে দেশের পোশাক শিল্পকে ধ্বংস করার জন্যই এ ধরণের কর্মকাল্প চালানো হয়েছে। তারা এ অবস্থা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেইসাথে কোন রুপ উস্কানীমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্যও তারা সকলের প্রতি আহ্বান করেন।