চট্টগ্রামে গার্মেন্টস শিল্পে রেড এলার্ট, র্যাবসহ ৬ হাজার আইনরক্ষাকারী বাহিনী মোতায়ন
ঢাকার গার্মেন্টস ফ্যাক্টরির বিক্ষোভের কারণে মঙ্গলবার কর্তৃপক্ষ চট্টগ্রাম গার্মেন্টস শিল্পগুলোতে কোন রকম সহিংসতার ঘটনা এড়াতে অনেকটা রেড এলার্ট জারি করেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বন্দর নগরীর গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে প্রায় ছয় হাজার পুলিশ, আধাসামরিক বিডিআর, অস্ত্রধারী পুলিশ ব্যাটালিযন এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মোতায়ন করা হয়েছে।
নগরীর ছয়টি দমকল স্টেশনের দমকল বাহিনীও ছুটির দিনগুলো বাদ দিয়ে সার্বক্ষণিক দায়িত্বে থাকবে।
রাজধানীর গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভের কোন প্রভাব বন্দর নগরীতে পড়েনি এবং কোন ধরণের দুর্ঘটনার খবরও পাওয়া যায়নি কিন্তু চট্টগ্রামের আরএমজি সেক্টরের মালিকরা ঢাকার গার্মেন্টসের বিক্ষোভের কারণে অস্বস্তিতে রয়েছে।
নিরাপত্তা জোরদার করতে আইনরক্ষাকারী বাহিনী চট্টগ্রাম রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (সিইপিজেড), বায়েজিদ বোস্তামী, চাঁদগাঁও, কালুরঘাট এবং ডাবল মুরিং’র গার্মেন্টসগুলোতে নিয়োজিত রয়েছে।
