গার্মেন্টস শ্রমিকদের তা-ব: শের ১৫০ ফ্যাক্টরি বন্ধ
বকেয়া বেতন ও অন্যান্য দাবিতে ঢাকা ও আশেপাশের গার্মেন্টস শ্রমিকদের তা-বে মঙ্গলবার রাজধানী ঢাকা ও এর আশেপাশের শিল্পাঞ্চলের ১৫০টিরও বেশি গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গেছে। বিক্ষোভকালে বিক্ষুব্ধ শ্রমিকরা বিভিন্ন ফ্যাক্টরিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এসময় তারা রাস্তার যানবাহন ভাংচুর ও সড়ক অবরোধ করে রাখে।
বন্ধ হয়ে যাওয়া বেশিরভাগ কারখানার অবস্থান সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড), গাজীপুর ও ঢাকার মিরপুর এলাকায়।
সাভারের ইউনিভার্স নিটিং লিমিটেডের শ্রমিকরা সোমবার ১১ দাবিতে আন্দোলন শুরু করলে পরে তা আশেপাশের বিভিন্ন ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তাদের আন্দোলন ভাংচুর ও সংঘর্ষে পরিণত হয়।
সোমবারের ঘটনায় আনসারের গুলিতে শ্রমিকের মৃত্যূর খবর ঢাকা ও এর আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়লে সহিংস শ্রমিক বিক্ষোভ শুরু হয়।
ডিইপিজেডের শ্রমিকরা মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে নামে।
তারা দুটি গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন ধরিয়ে দেয় এবং টঙ্গী - আশুলিয়া সড়কে ৫০টিরও বেশি যানবাহন ভাংচুর করে। এসময় তারা ওই সড়ক অবরোধ করে রাখে। বিক্ষোভকারীরা ঢাকার তেজগাঁও এলাকার একটি ফ্যাক্টরিতে আগুন ধরিয়ে দেয়। মিরপুর, বনানী ও উত্তরা এলাকায় তারা পাঁচশ’রও বেশি যানবাহন ভাংচুর করে।
বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতারা সকল ফ্যাক্টরিতে সেনা মোতায়েনের দাবিতে বেলা ১টায় কারওয়ান বাজার স্কয়ারে ১৫ মিনিটের জন্যে সড়ক অবরোধ করে রাখে।
বিজিএমইএ নেতারা এ ঘটনাকে প্রতিবেশী রাষ্ট্রের ‘ষড়যন্ত্র’ বলে অভিহিত করেন। তারা পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থতার জন্যে প্রধানমন্ত্রীর সমালোচনা করেন।
তারা হুমকি দিয়ে বলেন, সরকার ৫ ঘন্টারমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে ফ্যক্টরি লে অফ ঘোষণা করবে।
বিডিআর, পুলিশ, ফায়ার ব্রিগেড এবং অ্যাম্বুলেন্সের টহলে নগরবাসী বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে আতংকের সৃষ্টি হয়েছে।
সাভারের পরিস্থিতিই ছিলো সবচে বিপর্যস্ত।
গাজীপুরে সকাল সাড়ে ৮টা থেকেই শ্রমিকরা মাঠে নামে। তারা মালিক ও তাদের ক্যাডারদের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে।
শ্রমিকরা পেট ফ্যাশন ও ডায়ম- গার্মেন্ট ফ্যাক্টরিতে আগুন দেয় এবং উত্তরা - গাজীপুর সড়ক অবরোধ করে রাখে। এসময় তারা ২৫টি যানবাহন ভাংচুর ও আগুন ধরিয়ে দেয়।
পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ শ্রমিকদের ওপর লাঠিচার্জ করলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় গোটা এলাকা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় দুপুলিশ সদস্যসহ কমপক্ষে ১০জন আহত হয়।
তেজগাঁও এলাকায় গার্মেন্টস শ্রমিকরা সামা রেজর ব্লেড ফ্যাক্টরির শ্রমিকদের বের করে আনার চেষ্টা করে। এসময় ওই ফ্যাক্টরির কর্তৃপক্ষ শ্রমিকদের বের হতে না দিলে বাইরে থেকে বিক্ষুব্ধ শ্রমিকরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে ও আগুন ধরিয়ে দেয়।
তারা ফ্যাক্টরির ভিতরে পার্ক করা ১০/১২টি প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেয়। এছাড়া ফ্যাক্টরির ভিতরে ব্যাপক লুটপাটের ঘটনাও ঘটে। পরে দুপুরে র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মিরপুরে একই ধরনের ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা ১০টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। তারা রাস্তার আশেপাশের বিভিন্ন অফিস ভবনেও ভাংচুর করে। এসময় প্রায় দুঘন্টা আগারগাঁও - মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
কয়েক হাজার শ্রমিক সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় প্রেসক্লাবের দিকে এগোতে থাকলে শেওড়াপাড়া এলাকায় পুলিশি বাধার সম্মুখীন হয়।
বাধা পেয়ে শ্রমিকরা বেপরোয়া হয়ে ওঠে। তারা ২০/২৫টি গাড়ি ভাংচুর করে ও বিআরটিসি বাসসহ আরো ১০টি বাসে অগ্নিসংযোগ করে।
এসময় গোটা এলাকায় ব্যাপক ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়।
ব্যাংক কর্মকর্তা আবুল বাশার বিডিনিউজকে বলেন, অবস্থা দেখে মনে হচ্ছে কোনো আইন নেই। পুরো এলাকা ধোয়ায় আচ্ছন্ন। আমরা কি গন্তব্যে পৌঁছাতে পারব।
কয়েকশ এইচএসসি পরীক্ষার্থী শ্রমিকদের সহিংস বিক্ষোভের কারণে সময়মত পরীক্ষার হলে পৌঁছাতে পারেনি।
বিক্ষোভকালে ঢাকা-ময়মনসিংহ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ময়মনসিংহ ও উত্তরবঙ্গের সাথে দেশের সড়ক যোগাযোগ কয়েক ঘন্টার জন্যে বিচ্ছিন্ন থাকে।
গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর দিকে পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা কড়া নজর রেখেছে।
বিক্ষোভকালে উত্তরা থেকে ৭০জন গার্মেন্টস শ্রমিককে আটক করা হয়েছে।
