২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে মঙ্গলবার শ্রমিকদের ধর্মঘট

বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা ১১ দফা দাবি আদায় ও বিক্ষোভকালে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার সাভারের সকল পোশাক কারখানায় ধর্মঘট আহ্বান করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2006, 09:48 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

সাভার পোশাক শ্রমিক দাবি আদায় সংগ্রাম পরিষদ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার আহূত এক বৈঠকে পোশাক কারখানাগুলোতে ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে শ্রমিকদের সকল দাবি পূরণে ইউনিভার্স নিটিং পোশাক কারখানাসহ সকল পোশাক কারখানার মালিকদের ২৪ ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

ইউনিভার্স নিটিং গার্মেন্ট লিমিটেডের মালিকসহ হামলাকারীদের গ্রেপ্তার দাবি করেছে শ্রমিকরা। অন্যথায় মঙ্গলবার তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এদিকে বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়নও মঙ্গলবার ধর্মঘট আহ্বান করেছে।