২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্যাক্টরিগুলোতে নিরাপত্তা বাহিনী চেয়েছে বিজিএমইএ

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সোমবার রপ্তানিভিত্তিক ফ্যাক্টরিগুলোর নিরাপত্তা রক্ষায় র‌্যাব ও বিডিআরসহ নিরাপত্তারক্ষী মোতায়েন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2006, 09:47 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

সাভারের শিল্প এলাকায় ব্যাপক ভাংচুরের পর জরুরি বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনে এ দাবি জানানো হয়।

বিজিএমইএ নেতারা দাবি করেন, বহিরাগত শ্রমিকরা আশুলিয়া এবং ইপিজেড এলাকায় প্রায় ১৫০টি গার্মেন্টস ফ্যাক্টরি ভাংচুর করেছে।

বিজিএমই’র কার্যকরী সভাপতি অব্দুস সামাদ মোর্শেদী বলেন, এটা ষড়যন্ত্রেরই একটা অংশ।

তিনি বলেন, একটি গোষ্ঠী দেশের বিদেশী অর্থ আয়ের এ খাতটি ধ্বংসের জন্যেই এ ভাংচুরের ঘটনা ঘটিয়েছে।

ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুর এলাহী, নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সভাপতি ফজলুল হক, বিজিএমইএ পরিচালক এসএম ফজলুল হক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

মঞ্জুর এলাহী বলেন, এ ধরনের কর্মকা- দেশের ভাবমূর্তিকে ধ্বংস করবে।

বিজিএমইএ নেতারা বলেন, এ নৈরাজ্যের প্রতিবাদে তারা বিকেলে প্রধানমন্ত্রীর দপ্তর পর্যন্ত পদযাত্রা করেন।

যদিও তারা প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারেননি।

প্রধানমন্ত্রী এ বিষয়টি দেখতে বাণিজ্যমন্ত্রী হাফিজউদ্দিন আহমেদ ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে দায়িত্ব দিয়েছেন।

হাফিজ উদ্দিন আহমেদ বিকেলে বিজিএমইএ অফিসে যান। তিনি বিজিএমইএ নেতাদের বলেন, আপনারা আমাকে পরামর্শ দেন।

বিজিএমইএ নেতারা বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সুধাসদনের বাসভবনেও দেখা করতে যান।

তারা বাণিজ্য মন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথেও দেখা করেন।