২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে বোরো ধানের লক্ষ্যমাত্রা ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন নির্ধারণ

চলতি আমন মৌসুমে সরকার দিনাজপুরের ১৩টি উপজেলায় বোরো ধানের লক্ষ্যমাত্রা ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন নির্ধারণ করেছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2006, 01:56 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

দিনাজপুর সদর, বিরল, বোচাগঞ্জ, কাহারোল, বীরগঞ্জ, খানসামা, চিরিরিবন্দর, পার্বতীপুর, ফুলবাড়ী, বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ, ও ঘোড়াঘাট উপজেলার মিল মালিকদের কাছ থেকে ধান-চাল সংগ্রহ অভিযান চলছে।

বিরল উপজেলায় বোরো ধানের লক্ষ্যমাত্রা ১৭ হাজার ৯২০ মেট্রিক টন,  বোচাগঞ্জে ২৪ হাজার ৩৬৭ মেট্রিক টন, বীরগঞ্জে ১৫ হাজার ৫৫৯ মেট্রিক টন এবং চিরিরিবন্দর উপজেলায় ১৬ হাজার ২৩০ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে।

দিনাজপুরের নয়টি উপজেলায় ৪০ হাজার মেট্রিক টনেরও বেশি চাল সংগ্রহ করা হবে।

এছাড়ার সরকার দিনাজপুরের বিভিন্ন উপজেলা থেকে ১১ হাজার মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করবে।

সরকারের এই সংগ্রহ নীতির ফলে চলতি মৌসুমে কৃষকেরা ধান ৯ দশমিক ৭৫ টাকা ও চাল ১৫ দশমিক ৫০ টাকা হিসেবে বিক্রি করতে পারবে।

ইতোমধ্যে মিলাররা ধান-চাল সরবরাহের জন্য সরকারের সাথে চুক্তিবদ্ধ হতে শুরু করেছে।

বিডিনিউজ/প্রতিনিধি/জেএস/এমআর/১০০০ ঘ.