ব্যাংক বহির্ভূত ৬টি প্রতিষ্ঠান ৮০০ মিলিয়ন টাকার শেয়ার ছাড়বে
দেশের ছয়টি ব্যাংক বহির্ভূত আথিক প্রতিষ্ঠান ইনিশিয়াল পাবলিক অফারিংস এর মাধ্যমে পূজিবাজার থেকে ৮০০ মিলিয়ন টাকা তুলে আনার জন্যে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (এসইসি)’র কাছে অনুমোদন চেযেছে।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে- ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড, লঙ্কাবাংলা ফিন্যান্স লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স লিমিটেড, আইপিডিসি অব বাংলাদেশ লিমিটেড, ডিবিএইচ ফিন্যান্স কর্পোরেশন লিমিটেড এবং ফারইস্ট ফিন্যান্স কোম্পানি লিমিটেড।
এসইসি’র একজন কর্মকর্তা বিডিনিউজকে বলেন, আমরা তাদের আবেদন পেয়েছি এবং পরীক্ষা করে দেখা হচ্ছে।
তিনি জানান, ছয়টি প্রতিষ্ঠানের মধ্যে চারটির পক্ষ থেকে গত মাসে আবেদন জমা দেওয়া হয় তবে তাদের এ ব্যাপারে সিদ্ধান্ত দিতে কিছুটা সময় লাগবে।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে পূজি বাজার থেকে ইউনিয়ন ক্যাপিটাল ৭৫ মিলিয়ন, লঙ্কাবাংলা ৯০ মিলিয়ন, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স লি. ১১০ মিলিয়ন, আইপিডিসি অব বাংলাদেশ ২৭৮ মিলিয়ন, ডিবিএইচ ১৭৫ মিলিয়ন এবং ফারইস্ট ফিন্যান্স ৭১ মিলিয়ন টাকা তোলার আবেদন করেছে।
