বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে ৬৫ কোটি টাকার দরপত্র গৃহীত
বাংলাদেশ ব্যাংকে বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম বুধবার অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নিলামে সাত দিন মেয়াদি ৬৫ কোটি টাকার একটি দরপত্র পাওয়া যায় এবং তা গৃহীত হয়। এর বার্ষিক সুদের হার ছিল শতকরা ৬ দশমিক ২৫ ভাগ।
