২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নূন্যতম আয়কর সীমা ১ লাখ ৫০ হাজার টাকায় নির্ধারণ করতে এফবিসিসিআই’র প্রস্তাব

পরবর্তী বাজেটে নূন্যতম আয়কর মুক্ত সীমা ১ লাখ ২০ হাজার টাকা থেকে ১ লাখ ৫০ হাজার টাকায় নির্ধারণ করতে রোববার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ড্রাষ্ট্রি (এফবিসিসিআই) সরকারের কাছে প্রস্তাব দিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2006, 09:25 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

এতে বিদ্যমান ব্যবস্থার পরিবর্তে আয়কর প্রদানের নূন্যতম সীমা ১ লাখ ৫০ টাকায় নির্ধারণের সুপারিশ করা হয়।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান এবং দেশের নেতৃত্বস্থানীয় ব্যাবসায়ীদের উপস্থিতিতে এক প্রাক বাজেট পরামর্শ বৈঠকে এফবিসিসিআই তাদের প্রস্তাব উপস্থাপন করে।   

এফবিসিসিআই’র প্রস্তাবে ১ লাখ ৫০ হাজার থেকে ৪ লাখ ৫০ হাজার টাকার জন্য আয়কর ১০ ভাগ, ৪ লাখ ৫০ হাজার থেকে ৭ লাখ ৫০ টাকার জন্য ১৫ ভাগ, ৭ লাখ ৫০ হাজার থেকে ১০ লাখ ৫০ হাজার টাকার জন্য ২০ ভাগ এবং ১০ লাখ ৫০ হাজার ও তার বেশী টাকার জন্য এ হার হবে ২৫ ভাগ করার প্রস্তাব দেওয়া হয়।

এতে মহিলা বিনিয়োগকারীদের জন্য আয়কর মুক্ত সীমা ২ লাখ টাকা এবং ৬০ বছরের অধিক প্রবীণ নাগরিকদের জন্য ২ লাখ ৫০ হাজার টাকায় নির্ধারণের জন্য এফবিসিসিআই সরকারের কাছে সুপারিশ করে।

ওই পরামর্শ বাস্তবায়নের মাধ্যমে সরকার রাজস্ব আদায়ের হার বাড়াতে সক্ষম হবে বলেও এফবিসিসিআই’র প্রস্তাবে বলা হয়।