২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয় বৃদ্ধির জন্য রপ্তানী শুল্ক কমানোর দাবি জানিয়েছেন কাঁকড়া রপ্তানীকরা

দেশের কাঁকড়া ও বান মাছ রপ্তানীকারকরা রোববার এই খাতে আয় বৃদ্ধির লক্ষ্যে রপ্তানী শুল্ক কমানো, নন-অবজেকশন সার্টিফিকেট পাওয়ার প্রক্রিয়া সহজীকরণ এবং বিমানে পর্যাপ্ত স্থান বরাদ্দের দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2006, 07:19 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

বাংলাদেশ কাঁকড়া এবং বানমাছ রপ্তানীকারক সমিতির সভাপতি মোয়াজ্জেম রশিদি দোজা রোববার সংবাদ সম্মেলনে বলেন, পঁচনশীল এ রপ্তানী উপাদন গুলোকে জরুরী রপ্তানি সামগ্রী হিসেবে সরকারের ঘোষণা দেওয়া উচিত।

রপ্তানীকারকরা জানান, চট্টগ্রাম, নোয়াখালী, খুলনা, বরিশাল এবং পটুয়াখালীসহ দেশের উপকূলীয় এলাকার হাজার হাজার মানুষ এখাতে জড়িত এবং গত বছর এই খাতে প্রায় ৪০ কোটি টাকা আয় হয়েছে।

সমিতির সাধারণ সম্পাদক উত্তম কুমার বড়–য়া বলেন, সামুদ্রিক এসব পণ্য তাইওয়ান, হংকং, চীন, সিংগাপুর ও মালয়েশিয়ায় রপ্তানী করা হয়।

প্রতি কেজি কাঁকড়া রপ্তানি শুল্ক তিন টাকা থেকে কমিয়ে এক টাকা করার দাবি জানান সমিতির নেতৃবৃন্দ।

মোট ১১টি কোম্পানী এই রপ্তানীর সঙ্গে যুক্ত কিন্তু কিছু এয়ারলাইন্সের এজেন্টরা এ পণ্য রপ্তানীর জন্যে বিমানে পর্যাপ্ত স্থান দিতে অনিচ্ছা প্রকাশ করে।