বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশে পৌঁছেছেন
বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট প্রফুল সি প্যাটেল কান্ট্রি অ্যাসিসটেন্স স্ট্যাট্রেজি (সিএএস) ২০০৬ - ০৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে শনিবার ঢাকা পৌঁছেছেন।
রাজধানীর একটি হোটেলে সোমবার এক সংবাদ সম্মেলনে সিএএস’র কার্যক্রম শুরু হবে বলে বিশ্ব ব্যাংক কর্মকর্তারা জানান।
বাংলাদেশে অবস্থানকালে প্রফুল সি প্যাটেল বাংলাদেশের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান এবং অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন।
প্যাটেল মঙ্গলবার ঢাকা ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে।
