২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ও বিশ্ববাজারে তেলের মূল্যে ভারসাম্য না থাকায় আইএমএফ’র উদ্বেগ

বাংলাদেশ ও বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যের সামঞ্জস্য বিধানে সরকারের অনীহার কারণে বুধবার উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2006, 04:26 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

জ্বালানি তেলের ক্ষেত্রে সমাজের বিত্তশালী অংশের জন্য ভর্তুকি প্রত্যাহারের মাধ্যমে বেঁচে যাওয়া সম্পদ টার্গেট গ্রুপ ও নিু আয়ের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়ার মতো যথাযথ মূল্য নির্ধারণ কৌশল প্রয়োগের পরামর্শ দিয়েছে আইএমএফ।

আইএমএফ’র এশিয়া প্যাসিফিক ডিপার্টমেন্টের উপদেষ্টা থমাস রুমবুঘ বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে আন্তর্জাতিক বাজারের সাথে জ্বালানি তেলের মূল্যে সামঞ্জস্য আনার জন্য গত নয়মাস ধরে আমরা বাংলাদেশকে পরামর্শ দিয়ে আসছি।

বাংলাদেশে আইএমএফ মিশনের ১০ দিনব্যাপী সফরের সাফল্য তুলে ধরার লক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।