বাংলাদেশে প্রাথমিক শিক্ষকদের বেতন অত্যন্ত কম: দাতাদের অভিমত
বাংলাদেশে প্রাথমিক শিক্ষকদের অত্যন্ত নিু-বেতন দেওয়া হয়ে থাকে এবং নাটকীয়ভাবে বেতন না বাড়ালে শিক্ষার মান উন্নত হবে না।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঢাকা কার্যালয়ে মঙ্গলবার ১ দশমিক ৮১৫ বিলিয়ন ডলারের প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (২য় পর্যায়) (পিইডিপি- ২) সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে উন্নয়ন অংশীদাররা এ অভিমত ব্যক্ত করেন।
ডিএফআইডি’র ঊর্ধ্বতন শিক্ষা উপদেষ্টা বারবারা প্যানি প্রেস ব্রিফিংয়ে বলেন, শিক্ষকদের বেতন আরও বেশি হওয়া উচিত, কিন্তু তা করার জন্য সরকারের প্রচুর অর্থের প্রয়োজন।
তিনি বলেন, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের প্রাথমিক শিক্ষকদের বেতন বাংলাদেশের তুলনায় বেশি।
প্রেস ব্রিফিংয়ে এডিবি’র রেসিডেন্ট মিশন চিফ হুয়া ডু এবং ডিএফআইডি’র বাংলাদেশ প্রধান ডেভিড উড বক্তব্য রাখেন।
প্রকল্পের ৬৪ শতাংশ ব্যয় সরকার বহন করবে এবং বাকি ৩৬ শতাংশ ব্যয় যোগান দেবে এডিবি, কানাডাভিত্তিক সিডা, যুক্তরাজ্য ভিত্তিক ডিএফআইডি, সুইডেন ভিত্তিক সিডা, বিশ্বব্যাংক, জাপান ভিত্তিক জাইকা, ইউনিসেফ এবং অস্ট্রেলিয়া ভিত্তিক অসএইড সহ ১১ টি উন্নয়ন অংশীদার। এদের মধ্যে এডিবি হচ্ছে প্রধান দাতা।
বারবারা বলেন, প্রকল্পের অন্তর্ভুক্ত বিষয় হওয়ার ফলে পিইডিপি- ২ শিক্ষকদের বেতনের দিকে নজর দেবে।
নাম প্রকাশে অনিচ্ছুক পিইডিপি- ২ প্রকল্পের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বিডিনিউজকে জানান, সার্বিক পরিস্থিতির উন্নয়নে সরকার এ বছরের মধ্যে এ খাতে কর্মরতদের বেতন বৃদ্ধিসহ প্রাথমিক শিক্ষা ক্যাডার চালু করতে যাচ্ছে।
বিগত কয়েক বছর ধরে যেসব শিক্ষকরা তাদের চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন দাতারা তাদের প্রতিও সহানুভূতি ব্যক্ত করেন ।
মানসম্মত প্রাথমিক শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করে ডেভিড উড বলেন, দেশের উন্নয়নে মানসম্মত প্রাথমিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে তিনি বিনিয়োগ ও বিদ্যালয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সম্মন্ন শক্তির বেকেন্দ্রীকরণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
হুয়া ডু বলেন, বিজ্ঞান ভিত্তিক শিক্ষা চালু করার মাধ্যমে মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সহযোগিতা প্রদানের বিষয়টি এডিবি’র পরিকল্পনায় রয়েছে।
প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০০৪ সালে এ প্রকল্পের উদ্বোধন করেন এবং ২০০৯ সালে প্রকল্পের কার্যক্রম সমাপ্ত হবে।
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুয়ায়ী বিশ্বজনীন প্রাথমিক শিক্ষা এবং লাগসই ও ন্যায্য আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে এ প্রকল্প নেওয়া হয়েছে।
