২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে কুয়েত বাংলাদেশকে অর্থ সহায়তা দেবে

কুয়েত চট্টগ্রামে একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে প্রয়োজনীয় অর্থ সহায়তার প্রতিশ্র“তি দিয়েছে। এছাড়া বাংলাদেশকে যাতে জ্বালানি সঙ্কটে পড়তে না হয় সেজন্য কুয়েত নিরবচ্ছিন্ন পেট্রোলিয়াম সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2006, 08:40 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

কুয়েতে তিন বছর পর বাংলাদেশ থেকে জনশক্তি আমদানি ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে এবং চিকিৎসক ও নার্সসহ বিভিন্ন পেশার বাংলাদেশী জনশক্তির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক কুয়েত সফরের সাফল্য সম্পর্কে অবহিত করতে পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য প্রকাশ করেন।

কুয়েতের আমির শেখ নাসের আল মোহাম্মদ আল সাবার আমন্ত্রণে প্রধানমন্ত্রী খালেদা জিয়া দু দিনের সফর শেষে সোমবার রাতে দেশে ফিরে আসেন।

প্রধানমন্ত্রীর এ সফরকে ‘অত্যন্ত সফল ও কার্যকরী’ বলে উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেন, বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে কুয়েত উন্নয়ন তহবিল অর্থ সহায়তা দেবে।

বাংলাদেশে যাতে কোনও ধরনের জ্বালানি সঙ্কটের মধ্যে না পড়ে সেজন্য সম্ভাব্য সকল সহযোগিতা প্রদানের ব্যাপারে কুয়েত প্রতিশ্র“তি দিয়েছে বলে হেমায়েতউদ্দিন জানান।

পররাষ্ট্র সচিব বলেন, মাইন অপসারণে নিয়োজিত বাংলাদেশের সামরিক দলের ভূমিকার ভূয়োসী প্রশংসা করেছে কুয়েত।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর সম্মানে তারা বাংলাদেশ থেকে জনশক্তি আমদানির ক্ষেত্রে বিদ্যমান নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তৃতীয় কর্ণফুলী সেতু নির্মাণের লক্ষ্যে কুয়েত উন্নয়ন তহবিল যত দ্রুত সম্ভব ৫০ মিলিয়ন মার্কিন ডলারের নামমাত্র সুদে একটি ঋণ ছাড় করবে বলেও পররাষ্ট্র সচিব জানান।

হেমায়েতউদ্দিন জানান, এছাড়া জিডিপি'তে বাংলাদেশের প্রবৃদ্ধির প্রশংসা করেছে কুয়েত। প্রধানমন্ত্রী তার সফরকালে বাংলাদেশে বিনিয়োগের জন্য কুয়েতি বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানিয়েছেন।

ঢাকা ও কুয়েতের মধ্যে বিমান চলাচল আরও বাড়ানোর ব্যাপারেও দু দেশ একমত হয়েছে।

পররাষ্ট্র সচিব সাংবাদিকদের বলেন, দু দেশের মানুষের মধ্যে সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠার ব্যাপারে কুয়েত অত্যন্ত আগ্রহী এবং এজন্য তারা শিগগিরই একটি সাংস্কৃতিক দল পাঠানোর অনুরোধ জানিয়েছে।