সংবেদনশীল আর্থিক নীতি অবলম্বনের জন্য সরকারের প্রতি এসইসি’র আহ্বান
পুঁজিবাজারে সম্ভাব্য প্রভাবের বিষয়টি বিবেচনায় রেখে একটি সংবেদনশীল আর্থিক নীতি অবলম্বনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী ।
বাংলাদেশ ইউনিভার্সিটি আয়োজিত এক সেমিনারে মঙ্গলবার বক্তব্য রাখতে গিয়ে এসইসি চেয়ারম্যান বলেন, আর্থিক নীতি এবং আমানতের সুদের হার ও সঞ্চয়ী উপাদান পুঁজিবাজারে ওপর প্রভাব ফেলে থাকে। সরকারের আর্থিক নীতির প্রভাব সম্পর্কে সরকারের আরও বেশি সংবেদশীল হওয়া উচিত।
সেমিনারে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য কাজী আজহার আলী।
আগামী জুনে ২০০৬- ২০০৭ অর্থবছরের জন্য সরকারের বাজেট প্রনয়ণ এবং আগামী জুলাইয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক নীতি ঘোষণার প্রক্কালে এসইসি চেয়ারম্যান এ মন্তব্য করলেন।
পুঁজিবাজারে গত দুই মাসের মন্দার বিষয়টি উল্লেখ করে এর জন্য আমানতের উচ্চ সুদের হার ও সঞ্চয়ী উপাদানকে দায়ী করেন তিনি।
তিনি পুঁজিবাজারে ভালো শেয়ারে ঘাটতির কথা উল্লেখ করে বলেন, বিদ্যুৎ খাতে কর্মরত দুটি কোম্পানির শেয়ার শিগগিরই বাজারে ছাড়ার মাধ্যমে এ ঘাটতি কিছুটা কমিয়ে আনা সম্ভব।
সোনালী ব্যাংকের চেয়ারম্যান এবং এসইসি’র সাবেক চেয়ারম্যান মীর্জা আজিজুল ইসলাম ১৯৯৬ সালের শেয়ার বাজারের ক্ষণস্থায়ী উত্থানের বিষয়টি উল্লেখ করে বলেন, শাসন ব্যবস্থার উন্নতি ঘটার ফলে ১৯৯৬ সালের পরিস্থিতির পুনরাবৃত্তি বাংলাদেশে আর ঘটবে না।
শেয়ার হোল্ডারদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের ব্যাপারে এসইসি’র আইনি অধিকারের বিষয়টিও তিনি উল্লেখ করেন। একইভাবে শেয়ার হোল্ডারদের পক্ষেও মামলা হতে পারে বলে তিনি জানান।
শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষার ব্যাপারে সংশ্লিষ্ট আইন সংশোধনের খসড়া এসইসি প্রণয়ণ করেছে এবং তারা ১৯৯৪ সালের ব্যাংক কোম্পানি অ্যাক্ট সংশোধন করে বলেও তিনি জানান।
মীর্জা আজিজুল ইসলাম পুঁজিবাজারকে অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্রবিন্দুতে পরিণত করার ক্ষেত্রে দায়িত্বহীনতার জন্য এবং এসইসি'র ব্যাপারে সহযোগিতা না বাড়ানোর জন্য সরকারকে দায়ী করেন।
এসইসি গঠনেও পর ১৭ বছর অতিবাহিত হলেও সরকার যেন এ সংগঠনটির কথা ভুলে আছে। সরকার এ সংগঠনের সমস্যার কথা কখনও শুনেনি।
ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদ খান তার বক্তব্যে এসইসি’র সক্ষমতা আরও বাড়ানোর ব্যাপারে গুরুত্ব আরোপ করেন। তিনি এসইসিকে আরও কার্যকর করে তোলার জন্য এর গতিশীলতা বাড়ানো এবং স্বায়ত্বশাসন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
এছাড়া এসইসি’র অধীনে ঝুলে থাকা মামলাগুলোর নিষ্পত্তির জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের কথা বলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি আহমেদ রশিদ লালি।
