২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তাবিত গ্যাস দাম বাস্তবসম্মত: টাটা কর্মকর্তা

নতুন প্রস্তাবনায় টাটা শিল্প গোষ্ঠী প্রস্তাবিত সার কারখানার জন্যে বর্তমান আন্তর্জাতিক বাজার পরিস্থিতির ওপর ভিত্তি করে প্রতি হাজার ঘনফুট গ্যাসের দাম ৩ দশমিক ১০ মার্কিন ডলার প্রস্তাব করেছে। এটি বাংলাদেশ সরকার ও কাফকোর যৌথ অংশীদারিত্বে পরিচালিত সার কারখানা প্রদত্ত মূল্যের চাইতে ২ দশমিক ৪৫ মার্কিন ডলার বেশি বলে টাটা কর্মকর্তারা জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2006, 08:21 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

তারা বলেন, ইস্পাত ও সার কারখানার জন্যে গ্যাসের দাম ও সরবরাহের নিশ্চয়তার ক্ষেত্রে টাটা আগের অবস্থানের চেয়ে ব্যাপক পরিবর্তন এনেছে এবং ইস্পাত কারখানার জন্যে প্রতি হাজার ঘনফুট গ্যাসের দাম ২ দশমিক ৬০ ডলার প্রস্তাব করেছে।

বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান মাহমুদুর রহমানের কাছে টাটার আলোচক দলের প্রধান এবং টাকা সন্সের নির্বাহী পরিচালক এলান রোজলিং গত ৩০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে নতুন প্রস্তাব হস্তান্তর করেন। মাহমুদুর রহমান প্রস্তাবটিকে খুবই আকর্ষণীয় বলে মন্তব্য করেন।

সরকারের কাছে জমা দেওয়া ৩০০ কোটি মার্কিন ডলারের সংশোধিত বিনিয়োগ প্রস্তাবে গ্যাসের উচ্চমূল্যসহ বেশ কিছু নতুন প্যাকেজ সুবিধার কথা বলা হয়েছে।

টাটা কর্মকর্তারা বলেন, গ্যাসের এই মূল্য হবে নমনীয় এবং বিভিন্ন পণ্যের আন্তর্জাতিক বাজারদরের ওপর ভিত্তি করে এর দাম নির্ধারণ করা হবে। টাটা গ্র“প একে ‘পণ্য--সংযুক্ত মূল্য নির্ধারণ পদ্ধতি (প্রডাক্ট--লিংক্ড প্রাইসিং ফর্মুলা)’ বলে উল্লেখ করেছে। গ্যাসের দাম প্রতি ঘনফুট সর্বনিু ২ ডলার থেকে সর্বোচ্চ ৪ ডলারের মধ্যে ওঠানামা করবে। তবে প্রাথমিক পর্যায়ে (প্রথম ৫-৬ বছর) প্রতি ঘনফুটের মূল্য ১ দশমিক ৫০ ডলারের নিচে কখনই নামবে না।

এ প্রসঙ্গে এলান রোজলিং বলেন, প্রথম ৫-৬ বছর পর আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম সর্বনিু ২ থেকে ৪ ডলারের মধ্যে ওঠানামা করবে। আর আন্তর্জাতিক বাজার পরিস্থিতি খুব খারাপ হলে প্রথম ৫ থেকে ৬ বছর সর্বনিু দাম এক দশমিক ৫০ ডলারের নিচেও নেমে আসতে পারে। কিন্তু টাটার মূল্য এর নিচে কখনই নামবে না।

প্রাথমিক প্রস্তাবে এই মূল্য ধরা হয়েছিল ১ দশমিক ১০ ডলার।

বর্তমান বিশ্বে তিন ধরনের গ্যাসের মূল্য লক্ষ্য করা যায়। গ্যাসের খুচরা ভোক্তাদের সবসময়ই বেশি অর্থ গুণতে হয়। বিদ্যুৎ উৎপাদনকারীদের দিতে হয় মধ্যম পর্যায়ের মূল্য আর সার এবং ইস্পাত শিল্পে গ্যাসের জন্যে নির্ধারিত হয় সর্বনিু মূল্য। সার কিংবা ইস্পাত শিল্পের জন্যে গ্যাসের মূল্য সবচেয়ে কম হওয়ার কারণ হলো এই দু’ শিল্পেরই প্রধান কাঁচামাল হচ্ছে গ্যাস।

টাটা কর্মকর্তারা বলেন, অনেকে নিউইউইয়র্কে গ্যাসের মূল্য প্রতি ঘনফুট ৪ ডলারের বেশি বলে উল্লেখ করছেন। কিন্তু এটি যে খুচরা ভোক্তাদের জন্যে, এ বিষয়টি কেউ পরিষ্কার করে বলছেন না। তারা একথাও বলছেন না, মধ্যপ্রাচ্যে প্রতি ঘনফুটের দাম দশমিক ৪০ ডলারের কাছাকাছি। এই স্বল্পমূল্য নির্ধারণ করা হয়েছে ইস্পাত ও সার শিল্পের কারণে।

কর্মকর্তারা বলেন, বিশ্ববাজারে তেলের মতো গ্যাসের কোনো নির্দিষ্ট মূল্য নেই। অঞ্চল ভেদে, বিভিন্ন পণ্যের মূল্য অনুসারে এবং শিল্পের ওপর নির্ভর করে এর বাজার মূল্য নির্ধারিত হয়ে থাকে।

তারা বলেন, দীর্ঘমেয়াদী মূল্য নির্ধারণের ক্ষেত্রে বলা যায়, লাফার্জ কিংবা মেঘনাঘাট-এর সঙ্গে বাংলাদেশ সরকার ২৫ বছরের জন্যে চুক্তি করেছে। সুতরাং সর্ববৃহৎ বিনিয়োগকারী টাটাও এ সুবিধা পাওয়ার দাবি রাখে।

গ্যাস সরবরাহের নিশ্চয়তার ক্ষেত্রে টাটার নতুন প্রস্তাবে যতদিন আন্তর্জাতিক অর্থ লগ্নীকারী প্রতিষ্ঠানের দেনা শোধ না হয়, তত দিনের জন্যে নিশ্চয়তা চাওয়া হয়েছে। এটি হতে পারে ১০ থেকে ১৪ বছরের জন্যে। আগের প্রস্তাবে এ নিশ্চয়তা চাওয়া হয়েছিল ২০ থেকে ২৫ বছরের জন্যে।

‘এ ধরনের নিশ্চয়তার ফলে যখন গ্যাস সরবরাহ কমে আসবে তখন সরকার নতুন গ্যাস ক্ষেত্র আবিস্কারের জন্যে তেল কোম্পানিগুলোর ওপর চাপ প্রয়োগে সচেষ্ট হয়ে উঠবে,’ এক কর্মকর্তা বলেন।

‘দীর্ঘমেয়াদে গ্যাস সরবরাহের একটি সুবিধা হলো, এ ধরনের চুক্তির ফলে দেশের স্থলভাগ ও জলসীমা উভয় অংশেই নতুন গ্যাস ক্ষেত্র আবিস্কারের গুরুত্ব বৃদ্ধি পাবে। টাটার মতো বিশাল শিল্পগোষ্ঠী এদেশে বিনিয়োগ করলে স্বাভাবিকভাবেই বিদেশী তেল কোম্পানিগুলো নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার ও বর্তমান ক্ষেত্রগুলো থেকে অতিরিক্ত গ্যাস উত্তোলনের দিকে মনোনিবেশ করবে।’ তিনি আরো বলেন।

সংশোধিত প্রস্তাব পেশকালে সাংবাদিকদের কাছে রোজলিং প্রস্তাবটিকে ‘ডিল অব দ্য সেন্চুরি’ বা শতাব্দীর শ্রেষ্ঠ চুক্তি বা প্রস্তাব বলে অভিহিত করেন। তিনি বলেন, আমরা মনে করি, আমাদের প্রস্তাবটি খুবই ভাল। এটি আমাদের এবং বাংলাদেশের জন্যেও শতাব্দীর সেরা প্রস্তাব।

তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ সরকার খুবই ইতিবাচকভাবে এবং বিচক্ষণতার সঙ্গে প্রস্তাবটি বিবেচনা করবে, যাতে শিগগিরই চুক্তিপত্র স্বাক্ষর করা যায়।

রোজলিং বলেন, টাটার বিনিয়োগের ফলে বাংলাদেশ সংক্রান্ত ধারণার পরিবর্তন ঘটতে পারে। আমার ধারণা, এদেশ সম্পর্কে বিদেশে একটি নেতিবাচক ধারণা আছে, যা ভুল। আমি মনে করি এ বিনিয়োগের ফলে এ ধারণার অবসান হবে। এ কারণেই আমরা এখানে বড় একটা কিছু করতে চাই।

জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান বলেন, এটি উভয় পক্ষের জন্যে লাভজনক (উইন-উইন) প্রস্তাব। অতি সত্বর উচ্চ পর্যায়ের একটি নেগোসিয়েশন কমিটি বৈঠকে বসে প্রস্তাবটি পরীক্ষা-নীরিক্ষা করে দেখবে। তারপর এ ব্যাপারে টাটাকে সিদ্ধান্ত জানানো হবে।

টাটার প্রস্তাবের ব্যাপারে আগামী ৩১ মে’র মধ্যে বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত জানানোর কথা। সিদ্ধান্ত ইতিবাচক হলে ৩১ জুলাই-এর মধ্যে চুক্তি স্বাক্ষর করার কথা বলেছে টাটা।