সাইফুর রহমান সোমবার রাতে ফিরছেন
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান সোমবার রাতে ঢাকা ফিরছেন। ভারত সফররত সাইফুর রহমান অসুস্থ হয়ে পড়লে তাকে হায়দ্রাবাদের যশোদা হাসপাতালে ভর্তি করা হয়।
তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ার তিনি ফিরে আসছেন বলে অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে।
মন্ত্রীর একজন ব্যক্তিগত সহকারী বিডিনিউজকে বলেন, মন্ত্রীকে রোববার সন্ধ্যায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
তিনি এশীয় উন্নয়ন ব্যাংকের ৩৯তম ব্যাংক অব গভর্নরস--এর বৈঠকে যোগ দিতে গত সপ্তাহে ভারত যান। সেখানে শুক্রবার তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।
গত কয়েক বছর ধরে তিনি মুত্রনালীর জটিল সমস্যায় ভুগছেন।
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, অর্থমন্ত্রী শারীরিক অসুস্থতার কারণে কুয়েত যেতে পারেননি।
