২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ার বালিতে ডি - ৮ বাণিজ্য প্রদর্শনীতে বেক্সিমকো ফার্মা অংশ নিচ্ছে

বাংলাদেশের অন্যতম ওষুধ প্রস্তুতকারক ও ফার্মাসিউটিক্যালস পণ্য রপ্তানিকারক বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড উন্নয়নশীল দেশগুলোতে নতুন বাজার ও কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং সার্ভিস আকৃষ্ট করতে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠেয় ডি - ৮ বাণিজ্য মেলায় অংশগ্রহণ করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2006, 04:12 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

উন্নয়নশীল ৮ টি দেশের সমন্বয়ে গঠিত ডি - ৮ গ্রুপের শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে মঙ্গলবার থেকে শুরু পাঁচ দিনব্যাপী এই বাণিজ্য মেলা উদ্বোধন করবেন ইন্দোনেশিয়ার বাণিজ্যমন্ত্রী। বালির নুসা ডুয়ায় অবস্থিত ওয়েস্টিন হোটেলে এই মেলা অনুষ্ঠিত হবে।

এ প্রসঙ্গে বেক্সিমকো ফার্মার প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান বলেন, যেসব দেশে উৎপাদন খরচ কম সেখানে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর বহুজাতিক কোম্পানি কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং এর মাধ্যমে কম খরচে উৎপাদনের সুযোগ নিচ্ছে।

“কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং এক ধরনের আউটসোর্সিং যেখানে প্রকৃত উৎপাদনকারী কোন একটি পণ্য সম্পূর্ন উৎপাদন বা এর অন্যতম উপাদান উৎপাদন করার জন্য তৃতীয় পক্ষের সাথে চুক্তিবদ্ধ হয়,” তিনি বলেন।

বাংলাদেশের বিদুৎ খরচ ও শ্রমের খরচ তুলনামূলকভাবে কম হওয়ায় বেক্সিমকো ফার্মার কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং সার্ভিস প্রদানের সুযোগ কাজে লাগিয়ে এ মেলার মাধ্যমে বেক্সিমকো ফার্মা ডি - ৮ গ্রুপের সদস্য দেশসমূহে রপ্তানি সহযোগী খোঁজার পাশাপাশি এসব দেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং সার্ভিসেরও প্রস্তাব দেবে।

বেক্সিমকো ফার্মার সাধারণ ওষুধ প্রদর্শন ছাড়াও কোম্পানিটি এর ইনহেলার, নেজ্ল্ ¯েপ্র, সাপোজিটরি, ইঞ্জেক্টেবলস, আইভি ফ্লুইডসের মত উচ্চ প্রযুক্তিসম্পন্ন পণ্য এবং বিভিন্ন অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যালস উপাদান প্রদর্শন করবে।

এ ছাড়াও কোম্পানিটির নতুন ইউএসএফডিএ মানসম্পন্ন অত্যাধুনিক উৎপাদন স্থাপনা ও সুবিধা সম্পর্কে মেলায় আগত দর্শনার্থীদের বিশদ বিবরণ দেয়া হবে। খুব শিগগিরই এই প্ল্যান্টের কার্যক্রম শুরু হবে।

ডি - ৮ এর সদস্য রাষ্ট্রগুলি হচ্ছে তুরস্ক, মিশর, ইরান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং বাংলাদেশ।

দেশগুলো তিনটি মহাদেশে হওয়ায় এই মেলার মাধ্যমে বেক্সিমকো ফার্মা এশিয়া, ইউরোপ ও আফ্রিকায় এর বাণিজ্য সম্প্রসারণের সুযোগ পাবে বলে বেক্সিমকো ফার্মার প্রধান নির্বাহী কর্মকর্তা আশা প্রকাশ করেন।

ডি - ৮ শীর্ষ সম্মেলনের কারণে সদস্য রাষ্ট্রসমূহের সরকার ও রাষ্ট্রপ্রধান, মর্ন্ত্রী, সচিব, মন্ত্রণালয়ের কর্মকর্তা, রেগুলেটরি কর্তৃপক্ষ ও বিভিন্ন বাণিজ্য সংগঠনের নেতৃবৃন্দ এ প্রদর্শনী পরিদর্শন করবেন। এর ফলে  বেক্সিমকো ফার্মা এর উচ্চমানসম্পন্ন পণ্য ও সেবা সম্পর্কে ডি - ৮ এর সদস্য রাষ্ট্রসমূহকে অবহিত করার সুবর্ণ সুযোগ পাবে বলে জানান বেক্সিমকো ফার্মার সিনিয়র মার্কেটিং ম্যানেজার রিজভী - উল কবীর।

ডি - ৮ রাষ্ট্রসমূহের মধ্যে বেক্সিমকো ফার্মা পাকিস্তান ও মালয়েশিয়ায় এর ওষুধ ও কাঁচামাল রপ্তানি করছে বলে তিনি জানান। এ গ্রুপের অন্যান্য রাষ্ট্রসমূহ থেকেও এ কোম্পানির ওষুধ ও কাঁচামাল বিপুল সাড়া পাবে বলে তিনি আশাবাদী।

তিনি বলেন: ডি - ৮ গ্রুপের ইরান ও ইন্দোনেশিয়ায় প্রতিষ্ঠিত ওষুধ শিল্প থাকায় এসব দেশে কাঁচামাল রপ্তানিরও প্রচুর সম্ভাবনা আছে।