বেসরকারি খাতে ঋণের প্রবাহ হ্রাসে অর্থনীতিবিদরা উদ্বিগ্ন
দেশের নেতৃস্থানীয় অর্থনীতিবিদরা ব্যাংকগুলোতে তারল্য সংকটের কারণে বেসরকারি খাতে ঋণের প্রবাহ কমে যাওয়ায় শনিবার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত জরুরি ব্যবস্থা গ্রহণ করতে তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
অর্থনীতিবিদ আতিউর রহমান বিডিনিউজকে বলেন, বেসরকারি খাতের ঋণ চাহিদা পূরণ এখন জরুরি হয়ে পড়েছে। অন্তত রপ্তানিমুখী শিল্পগুলোকে ঋণ প্রদান নিশ্চিত করতে সরকারকে কৌশল নির্ণয় করতে হবে।
