২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে চালু হচ্ছে গ্রামীণফোনের এক ছাদের নিচে সব সেবা

গ্রামীণফোন শনিবার থেকে সারাদেশে চালু করেছে গ্রামীণফোন সেন্টার। এসব সেন্টারের অধীনে সব ধরনের টেলিযোগাযোগ পণ্য ও সেবা পাওয়া যাবে একই ছাদের নিচে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2006, 06:05 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস এ উপলক্ষ্যে শনিবার রাজধানীর এক হোটেল আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, গ্রাহকসংখ্যা বৃদ্ধির পাশাপাশি গ্রাহকদের প্রত্যাশাও বৃদ্ধি পেয়েছে। গ্রামীণফোন সেন্টারগুলো সকল গ্রাহকের প্রত্যাশা পূরণ করবে।

গ্রামীণফোনের এসব সেন্টারে হ্যান্ডসেট, সিমকার্ড, বিল পরিশোধের সুবিধা, গ্রাহকসেবা, হ্যান্ডসেটের বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে এবং সব ধরনের পণ্য প্রদর্শন করা হবে।

বর্তমানে এ ধরনের সেবা বড় শহরগুলোতে পাওয়া যাবে। জুলাই মাসের মধ্যেই ২০ টি সেন্টার চালু হবে এবং ২০০৬ সালের শেষে সারাদেশে চালু করা হবে এ ধরনের ১০০ টি সেন্টার।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে গ্রামীণফোনের সেলস এন্ড ডিস্ট্রিবিউশন পরিচালক ইংভাল্ট লিচে, হেড অফ কাস্টমার ম্যানেজমেন্ট বিদ্যুৎ কুমার বসু ও জেনারেল ম্যানেজার ইনফরমেশন সৈয়দ ইয়ামিন বখত উপস্থিত ছিলেন।