২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁও হোটেলের উচ্ছিষ্ট খাদ্য কারওয়ান বাজারে ২ টাকা কিলো

একজন রিক্সা-ভ্যান চালক যখন হোটেল সোনারগাঁওয়ের খাদ্য গ্রহণ করছিলো এবং তাকে কেন্দ্র করে একদল দরিদ্র লোকের ভীড় শুক্রবার নগরীর কারওয়ান বাজার এলাকায় অনেকেরই দৃষ্টি কাড়ে। প্রতি কিলোগ্রাম ব্রেড বার্গার সেখানে বিক্রি হচ্ছিলো ২ টাকায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2006, 09:47 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

নগরীর কারওয়ান বাজার এলাকায় শুক্রবার উচ্ছিষ্ট ব্রেড বার্গার বিক্রেতা মিলন জানায়, ‘মাত্র ২ টাকায় আপনি এক কিলোগ্রাম ব্রেড বার্গার পাবেন। এটা সোনারগাঁও হোটেলের উচ্ছিষ্ট।

বিডিনিউজের সাথে আলাপকালে মিলন বলে, যদি সেখানে হাইকোয়ালিটির উচ্ছিষ্ট থাকে তবে দামের তারতম্য হয়। প্রতিদিন আমার বিক্রির পরিমাণ প্রায় ১০০ টাকা এবং ক্ষুধা নিবারণ করতে নিন্ম আয় ও শ্রেনীর মানুষ এটা কিনে থাকে।

সে বলে, এটা বাসি না, হোটেল কর্তৃপক্ষ প্রতি তিন ঘন্টা পর পর উচ্ছিষ্ট খাদ্য পরিস্কার করে থাকে এবং সেখান থেকে আমি এটা সংগ্রহ করি।

মজিদ নামের এক ক্রেতা বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে আমাদের একবেলা খেতে ২০ টাকার বেশি লেগে যায়, এ কারনেই কম দামে পাওয়া এ খাবার আমরা খাই। কম দামে বেশিদামী খাবার খাওয়া যায় তাই ভালো লাগে।