আখাউড়া স্থলবন্দর দিয়ে ৩ দিন ধরে রপ্তানি বন্ধ
ভারতের শুল্ক দপ্তরের কর্মকর্তাদের অনির্ধারিতকালের ধর্মঘটের কারণে আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশের সাথে প্রতিবেশী দেশটির বাণিজ্য টানা তৃতীয়দিনের মতো শুক্রবারেও বন্ধ রয়েছে।
আখাউড়রা স্থলবন্দরটি দিয়ে বাংলাদেশ প্রধানত ভারতে পণ্য রপ্তানি করায় ঢাকার কাছে এর গুরুত্ব অনেক। বাংলাদেশ এ স্থলবন্দর দিয়ে সিমেন্ট, পাথর, মাছ ও শাকসবজিসহ বিভিন্ন পণ্য ভারতে রপ্তানি করে থাকে।
রপ্তানিকারকরা বলেছেন, স্থলবন্দর দিয়ে বাণিজ্য বন্ধ থাকায় তারা প্রতিদিন ৫০ লাখ টাকা লোকসান দিচ্ছেন।
বুধবার ভারতের শুল্ক কর্মকর্তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করলে আখাউড়া স্থলবন্দরটি দিয়ে দুই দেশের বাণিজ্যে অচলাবস্থা চলে আসে। বিদ্রোহীরা চলতি বছরের ২৬ এপ্রিল শুল্ক দপ্তরের দুই কর্মচারিকে অপহরণ করার প্রতিবাদে তারা এ ধর্মঘট আহ্বান করেছে।
আসাম রাজ্যের আটটি পয়েন্টে তারা ধর্মঘট পালন করেছে। ধর্মঘটের ফলে স্থলবন্দরে সিমেন্ট ও অন্যান্য রপ্তানিযোগ্য পণ্য নিয়ে দুইশ’র মতো ট্রাক আটকে রয়েছে।
একজন রপ্তানিকারক জানান, পচনশীল পণ্য বহনকারী অনেক ট্রাক ধর্মঘটের কারণে বন্দর থেকে ফিরে গেছে।
স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারতের কর্মকর্তাদের সাথে কয়েকবার বৈঠক করলেও তাতে কোনো সুরাহা হয়নি। ধর্মঘটীদের পক্ষ থেকে জানানো হয়েছে, নয়াদিল্লিতে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত ছাড়া তারা ধর্মঘট প্রত্যাহার করতে পারেন না।
তকে ধর্মঘট সত্ত্বেও ঢাকা-আগরতলা বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
