২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল ব্যবহারকারিরা শিগগিরই ল্যান্ড ফোন থেকে ইনকামিং কল ফ্রি- সুবিধা পেতে যাচ্ছে

দেশের বেসরকারি মোবাইল ফোন কোম্পানিগুলো তাদের গ্রাহকদের ফ্রি টিএন্ডটি ইনকামিং সুবিধা দিতে বিটিটিবি’র সাথে চুক্তিপত্রে স্বাক্ষর করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2006, 09:34 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) মধ্যস্থতায় রাজস্ব শেয়ারিং ইস্যুটিও বর্তমানে মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার প্রক্রিয়াধীনে রয়েছে।

এ ব্যাপারে বেসরকারি মোবাইল ফোন অপারেটরদের সম্প্রতি পেশকৃত একটি প্রস্তাব বিটিটিবি থেকে টেলিযোগযোগ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে সূত্র জানায়।

বিটিটিবি’র চেয়ারম্যান আব্দুল মালেক আকন্দ বলেন, বেসরকারিভাবে পরিচালিত কোম্পানীগুলোর সাথে রাজস্ব শেয়ারিং এর বিষয়টি শিগগিরই সমাধান করা হবে।

বিটিটিবি’র কর্মকর্তারা ইতিমধ্যে বিটিআরসি’র সঙ্গে বেসরকারি টেলিফোন পরিচালকদের প্রস্তাব নিয়ে দু’বার বৈঠকে করেছে এবং এ পর্যায়ে তা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

গ্রামীন ফোনের ব্যবস্থাপনা পরিচালক এরিক এ্যাস বৃহস্পতিবার বলেন, “কয়েক সপ্তাহের মধ্যেই আমরা আমাদের গ্রাহকদের ল্যান্ডফোন থেকে  ফ্রি ইনকামিং কলের সুবিধা দেওয়ার ব্যাপারে প্রস্তুত।”

একটেলের পরিচালক ফজলুর রহমান বলেন, বিটিটিবি ল্যান্ড ফোনের ফ্রি-ইনকামিং সুবিধার বিষয়টি প্রস্তাবের জন্য বেসরকারি অপারেটরদের দেওয়া প্রস্তাবে জোর দিয়ে উল্লেখ করা হয়েছে।

টেলিফোন অপারেটরদের মতে টেলিটকের মতো সমান সুবিধা দিয়ে তাদের প্রতিযোগিতায় টিকে থাকার সুযোগ করে দেওয়া উচিত।