২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাটার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে শিল্পমন্ত্রী নিজামী

শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী টাটার বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেছেন, ৩০ এপ্রিল দ্বিতীয় দফায় টাটার ৩০০ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাবটি সরকার বিবেচনা করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2006, 08:18 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

তিনি বলেন, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষা করে বিনিয়োগ প্রস্তাব সম্পর্কে সিদ্ধান্ত নেয়া হবে। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে সরকার কোন সিদ্ধান্ত নেবে না।

জাতীয় সংসদে বিএনপির সাংসদ অধ্যাপক শহীদুল ইসলামের এক সম্পূরক প্রশ্নের জবাবে বৃহস্পতিবার শিল্পমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, টাটার বিনিয়োগ প্রস্তাবে প্রমাণ হয় দেশে বর্তমানে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ রয়েছে।