২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এডিবি’র মতে চলতি বছরে জিডিপি হবে ৬.৫%, বছরের মধ্যভাগে নিুগামী প্রবৃদ্ধির ঝুঁকি

তেলের মূল্য বৃদ্ধি ও কোটা ব্যবস্থা উঠে যাওয়ার মতো আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ‘শিল্প ও সেবাখাতের সুসংহত প্রসার এবং কৃষিখাতে জোর অগ্রগতি’ ওপর ভিত্তি করেই গত বছরের ৫ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধির বিপরীতে এবছরের জিডিপি’র হার ৬ দশমিক ৫ শতাংশে উন্নীত হবে বলে এডিপি’র অনুসন্ধানে দেখানো হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2006, 07:40 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

এশীয় উন্নয়ন ব্যংক তার সর্বশেষ ত্রৈমাসিক আপডেটে বাংলাদেশ সম্পর্কে আরো বলেছে, তবে, বিশ্বপর্যায়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে ব্যয় ভারসাম্যের ওপর যে চাপ দেশটির ওপর আসছে তা পূঁজিভিত্তিক পণ্য ও কাঁচামাল আমদানির ওপর তথা প্রবৃদ্ধি ও বিনিয়োগের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

রিপোর্টে বলা হয়, কোটা পদ্ধতির উঠে যাওয়ায় উদ্বেগ সত্বেও বাংলাদেশ নিটওয়্যার রপ্তানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে এবং গোড়ার দিকে কিছুটা সমস্যা দেখা দিলেও ওভেন গার্মেন্টস রপ্তানিতেও সুসংহত অগ্রগতি অব্যহত রেখেছে। 

তবে এমএমএ অবসানের দীর্ঘ মেয়াদী প্রভাবের বিষয়ে বাংলাদেশ এখনো অনিশ্চয়তার মধ্যেই রয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়।  এতে বলা হয়, ২০০৮ সালের পর যখন চীনের ওপর আরোপিত টেম্পোরারি সেফগার্ড কোটা পদ্ধতির অবসান ঘটবে তখনই এ বিষয়ে সত্যিকার প্রবনতা কি তা অনুধাবন করা যাবে।

এছাড়া সাধারণ নির্বাচন আসন্ন হওয়ায় রাজনৈতিক অনিশ্চয়তার বিষয়টিকেও ধর্তব্যে রাখার কথা বলেছে এডিবি।

রিপোর্টে বলা হয়, গ্রীস্মকালীণ ফসলের ভালো ফলন এবং শীতকালীন ফসলেরও ভালো ফলনের প্রত্যাশা বাংলাদেশের কৃষিখাত সত্যিকার অর্থেই উল্লেখযোগ্য অগ্রগতির মুখ দেখাচ্ছে।

এবারের আমন ধানের ফলন ছিলো ১০ দশমিক আট মিলিয়ন মেট্রিক টন যা পুর্ববর্তী বছরের চেয়ে ১০ শতাংশ বেশি। আবহাওয়া অনুকূলে থাকলে বোরো ধানের ফলনও ১৪ মিলিয়ন মেট্রিক টন ছাড়িয়ে যেতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

টানা দ্বিতীয় বছরে দেশের ভুট্টা উৎপাদনের পরিমানও বৃদ্ধি পেয়েছে।

এডিবি’র রিপোর্টে বলা হয়, রপ্তানিমুখী তৈরি খাতের ওপর ভর করে শিল্প খাতের অগ্রগতিও উল্লেখ করার মতো। চলতি অর্থবছরের প্রথম সাত মাসে মধ্যম ও বৃহৎ আকারের তৈরি খাত আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক দুই শতাংশ বেশি প্রসার লাভ করেছে।

এতে বলা হয়, অর্থ বিষয়ক কঠোর নীতি সত্বেও অর্থ ও ঋণ খাতে অগ্রগতি অব্যহত রয়েছে। এ অগ্রগতি বেসরকারি খাতের কার্যক্রমে সহায়ক ভূমিকা রাখছে তবে দ্রব্য মুল্য ও বিনিময় হারের ওপর চাপ বাড়িয়ে তুলছে।

মুদ্রাস্ফীতির হার ২০০৫ সালে জুলাইয়ে ৭ দশমিক ৭ থেকে ২০০৬ সালের ফেব্রুয়ারিতে ৫ দশমিক ৭ এ নেমে এসেছে।

তবে মুদ্রাস্ফীতির এ নিুগতি সত্বেও এর বর্তমান প্রবনতা দেশের ইতিহাসে সর্বোচ্চই থেকে যাচ্ছে। অর্থ সরবরাহ, ঋণের পরিমান ও আন্তজার্তিকভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি এ মুদ্রাস্ফীতির জন্যে দায়ী।

রিপোর্টে বলা হয়, জ্বালানি তেলের উচ্চমূল্য দেশের এ খাতে ভর্তুকির পরিমান বাড়িয়ে দিচ্ছে যা আগামী দিনে অর্থনীতির ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। তেলের দামের অব্যহত বৃদ্ধি ও টাকার অবমূল্যায়ন দ্রব্যমূল্যে চাপ আরও বাড়াবে।

এডিবি’র পরামর্শ, বাংলাদেশকে প্রধান তিনটি বাধা অতিক্রম করতে হবে এহুলো হচ্ছে, অর্থনৈতিক গর্ভনেন্স ব্যবস্থার দূর্বলতা, অপর্যাপ্ত অবকাঠামো ও  উচ্চ মূলের বাণিজ্য যা রপ্তানিখাতে প্রতিযোগিতা বাড়িয়ে দেয়।

অর্থনৈতিক গভনেন্সের প্রধান সমস্যা হচ্ছে নিয়ম নীতি ও ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতার অভাব যা দুর্নীতির সুযোগ করে দেয় এবং প্রকারান্তরে তা বিনিয়োগের পরিবেশ বিনষ্ট করে।