২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখাউড়া স্থল বন্দরে আমদানী-রপ্তানী কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ২ শতাধিক পণ্যবোঝাই ট্রাক আটকা

ভারতীয় কাস্টমস্ কর্মকর্তা-কর্মচারী সমিতি অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়ায় আখাউড়া স্থল বন্দরের আমদানী রপ্তানী কার্যক্রম বুধবার সকাল থেকে স্থবির হয়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2006, 07:41 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

ভারতের শিলং থেকে উগ্রপন্থীদের হাতে দুই ভারতীয় কাস্টমস্ কর্মকর্তা অপহরণের প্রতিবাদে ও তাদের উদ্ধারের দাবীতে ভারতীয় কাস্টমস্ কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন ‘সিডো’ বুধবার সকাল থেকে এই অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে।

আখাউড়া আমদানী রপ্তানিকারক সমিতির কোষাধ্যক্ষ আব্বাস উদ্দিন জানান, ভারতীয় কাস্টমস্ কর্মকর্তা--কর্মচারীরা ধর্মঘট আহবান করায় বাংলাদেশী রপ্তানিকারকরা বিপাকে পড়েছেন। পণ্য বোঝাই দু’শ ট্রাক বন্দরে আটকা পড়েছে বলে তিনি জানান। আটকে পড়া পণ্যের মধ্যে রয়েছে সিমেন্ট, বিভিন্ন প্লাস্টিক সামগ্রী, শুটকিমাছ ও পাথরসহ বিভিন্ন রপ্তানিমুখী দব্যসামগ্রী। আখাউড়া স্থল বন্দরে কোন গুদাম না থাকায় ভারতে রপ্তানির জন্য পণ্যবাহী ট্রাকগুলো খোলা আকাশের নীচে রাখা হয়েছে। 

বাংলাদেশী রপ্তানিকারকরা জানায়, ভারতীয় কাস্টমসের এক দিনের ধর্মঘটেই তাদের কয়েক লাখ ডলারের ক্ষতি হবে।

এ বিষয়ে ব্রাহ্মনবাড়িয়া কাস্টমস্ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ভারতীয় কাস্টমসের ধর্মঘটের কারণে আমদানী রপ্তানী বন্ধ রয়েছে। বাংলাদেশী কাস্টমসের কোন সমস্যা নেই।