২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি খাতের বিকাশকে অগ্রাধিকার দিয়ে বিশ্বব্যাংক ৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে

আর্থিক ও কাঠামোগত সহযোগিতার মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে বেসরকারি খাত বিকাশের জন্য সরকারকে ৫০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2006, 06:52 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

বিনিয়োগ উন্নয়ন ও অর্থায়ন সুবিধা প্রদানের মাধ্যমে এ প্রকল্প বেসরকারি খাতের অংশগ্রহণ এবং বাজারভিত্তিক সমাধানে সহযোগিতার মাধ্যমে অবকাঠামোগত বিনিয়োগের ক্ষেত্রে প্রতিযোগিতা ও জবাবদিহিতা বাড়াতে কাজ করবে।

স্থানীয় অর্থ প্রতিষ্ঠানের বাইরে অবকাঠামো প্রকল্পে দীর্ঘ মেয়াদি ঋণ সরবরাহের মাধ্যমে বাংলাদেশের অর্থ বাজারের সম্পদের জন্য এটি সম্পূরক হবে।

বিশ্বব্যাংকের ২০০৩ সালের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন (আইসিএ) অনুযায়ী বেসরকারি খাতের উন্নয়নে প্রাথমিক বাধাগুলো হচ্ছে অর্থায়নে ঘাটতি, অর্থের মূল্য এবং দুর্বল অবকাঠামো। অবকাঠামো উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান এখনও অনেক নিচে। অস্থিতিশীল বেসরকারি খাতের জন্য দেশকে প্রচুর মূল্য দিতে হচ্ছে এবং বিদ্যুৎ ঘাটতির ফলে প্রতিবছর শিল্প ঘাটতির পরিমাণ দাঁড়াচ্ছে এক বিলিয়ন মার্কিন ডলার।

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিনা ওয়ালিক বলেন, বাংলাদেশের পুঁজিবাজার অনুন্নত এবং অবকাঠামো খাতে প্রয়োজনীয় অর্থায়নের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে না। অবকাঠামো খাতে অনুপ্রবেশ বাড়ানো এবং এ খাতের মান উন্নয়ন বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।