২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি বিষয়ে সিদ্ধান্ত এক সপ্তাহের মধ্যে: সাইফুর

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান রোববার বলেছেন, আগামী সপ্তাহের মধ্যে সরকার বহুল আলোচিত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ব্যাপারে একটি সুনির্দিষ্ট সিদ্ধান্তে আসবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2006, 07:46 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটির এক বৈঠক থেকে বেরিয়ে সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, দেশের ব্যাষ্টিক ও সমষ্টিক অর্থনীতির ক্ষেত্রে তেলের মূল্য বৃদ্ধির বিষয়টি  খুবই স্পর্শকাতর একটি ইস্যু।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। তিনি এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।