বেসরকারি সংস্থা এবং ক্ষুদ্র ঋণ সংস্থাগুলোর জন্য সেমিনারের আয়োজন করেছে আইসিএবি
বৈদেশিক সহায়তা ও অনুদান গ্রহণকারী বেসরকারি সংস্থ্য এবং বেসরকারি ক্ষুদ্র ঋণ সংস্থ্যাগুলোর জন্যে একটি বিশেষ সেমিনার রোববার ঢাকায় অনুষ্ঠিত হবে।
কারওয়ান বাজারের সিএ ভবনে বিকেল ৫টায় অনুষ্ঠেয় এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর মহা-পরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. ফকরুদ্দিন আহমেদ।
ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট অব বাংলাদেশ (আইসিএবি) এই সেমিনারের আয়োজন করছে।
