২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনসিটি প্রকল্পের জন্য চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষের অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্রগ্রাম বন্দরের নির্মাণাধীন নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) প্রকল্পের জমি অধিগ্রহণ করতে, চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত মঙ্গলবার অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2006, 09:24 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

সিপিএ ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরীর নেতৃত্বে আইন শৃংখলা রক্ষা বাহিনীর প্রায় দুই’শ সদস্য অভিযানের প্রথম দিনে কমপক্ষে ৫০ টি বাড়িসহ বিভিন্ন স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়। ৭৩৫ কোটি টাকার কনটেইনার টার্মিনাল প্রকল্প বাস্তবায়নের স্বার্থে ওই অভিযান চালানো হয়।

ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ প্রদান এবং সিপিএ’র নিজস্ব জমিতে তাদের পূর্নবাসন করা হলেও, অধিকাংশ বাসিন্দাই এ প্রকল্পের জমিতে অবৈধভাবে বসবাস করে আসছে। এ কারণে জমি অধিগ্রহণের কাজে বিলম্ব হচ্ছে এবং অধিগ্রহন শেষে তা নির্মানকারী প্রতিষ্ঠান মেসার্স চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানীর কাছে হস্তান্তর করা হবে।