ইউনিয়ন পরিষদের দক্ষতা বাড়াতে নতুন সরকার কাঠামো চালু হতে যাচ্ছে
স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের (এলজিএসপি)’র আওতায় দেশের ইউনিয়ন পরিষদের স্থানীয় পর্যায়ে দক্ষতা বাড়াতে নতুন সরকার কাঠামো চালু করেতে যাচ্ছে সরকার।
এলজিএসপি’র প্রধান দিকগুলো হচ্ছে, স্থানীয় সরকারের জবাবদিহিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দান, স্থানীয় সরকারের মূল কার্যক্রম পরিচালনায় সক্ষমতা বৃদ্ধি, পারফরমেন্সের পর্যালোচনা ও নীতি গঠন, সামাজিক সুরক্ষা ইত্যাদি।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে মঙ্গলবার মন্ত্রণালয়ে প্রস্তাবিত এলজিএসপি’র ওপর এ সভা অনুষ্ঠিত হয়।
বিশ্বব্যাংকের ডেভিড সাভেজ, ইউএনডিপি’র রজার শোটান, এলজিএসপি’র দলীয় সদস্যবৃন্দ, এলজিআরডি এবং ডিপিএইচই’র প্রধান প্রকৌশলী এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।
