২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ ঘ্টতির কারণে দেশের রপ্তানিমুখী তৈরী পোশাক শিল্প ৩০ ভাগ উৎপাদন ক্ষতির সম্মুখীন হচ্ছে

দেশের তৈরী পোশাক শিল্প নিয়মিত বিদ্যুৎ ঘাটতির কারণে ৩০ ভাগ উৎপাদন ঘাটতির সম্মুখীন হচ্ছে, যে কারণে প্রতিদিন তাদের কারখানায় কমপক্ষে কয়েক ঘন্টা উৎপাদন কাজ বন্ধ রাখতে হচ্ছে বলে শিল্পমালিক নেতৃবৃন্দ মঙ্গলবার জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2006, 07:50 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সাথে তার কার্যালয়ে বৈঠকের পর, বাংলাদেশ তৈরী পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)’র সভাপতি টিপু মুন্সী সাংবাদিকদের বলেন, বিদ্যুৎ ঘাটতির কারণে উৎপাদন বিঘিœত হওয়ায় এবং আমদানিকারকদের বেধে দেওয়া নির্দিষ্ট সময়সীমার মধ্যে পণ্য সরবরাহ করার বাধ্যবধকতা থাকায়, রপ্তানির জন্য তৈরী পোশাক সামগ্রীর এয়ার শিপমেন্ট গত কয়েক মাসে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

আর্ন্তজাতিক বাজারে পোশাক শিল্পকে আরো প্রতিযোগিতা করার সুযোগ দিতে, শুধুমাত্র এ শিল্পের ক্ষেত্রে পিক-আওয়ার রেট বাদ দিয়ে, সকল সময়ের জন্য অফপিক-- আওয়ার রেট সুবিধা দেওয়ার জন্যও তিনি মন্ত্রীর প্রতি আহবান জানান।

ইকবাল মাহমুদ বলেন, ‘বিদ্যুৎ ব্যবহারের জন্য যদি আমরা পিক--আওযার রেট প্রত্যাহার করি, তাহলে সমগ্র শুল্ক ব্যবস্থারই পরিবর্তন করতে হবে।

রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, লোডশেডিং চলাকালে এ শিল্পে স্ট্যান্ডবাই জেনারেটর ব্যবহার করতে হবে।

বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে, তিনি বিজিএমইএ নেতৃবৃন্দকে নিজ নিজ প্রতিষ্ঠানে এনার্জি সেভিংস বাল্ব ব্যাবহারের পরামর্শ দেন।

বিজিএমইএ নেতৃবৃন্দ রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের উৎপাদন কার্যক্রম অব্যহত রাখার লক্ষ্যে, তৈরী পোশাক শিল্পে যখন তখন লোডশেডিং না করে, আগে থেকে নোটিশ দিয়ে এলাকাভিত্তিক লোডশেডিং করার দাবি জানান। তারা সাবস্টেশন স্থাপন ছাড়াই ৫০ কিলোওয়াটের পরিবর্তে ৭৫ কিলোওয়াট বিদ্যুৎ ব্যাবহারের অনুমতি দেওয়ার জন্য মন্ত্রীকে অনুরোধ জানান।

এর আগে সরকার সকল রপ্তানিমুখী তৈরী শিল্প করাখানার জন্য পিএফআই স্থাপন বাধ্যতামূলক করার প্রস্তাব করে। কিন্তু বিজিএমইএ নেতৃবৃন্দ পিআইএফ স্থাপনের মূল্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাসিক বিলের সাথে পরিশোধের মাধ্যমে সমন্বয় করার ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রীর প্রতি অনুরোধ জানায়।

বিজিএমইএ’র পাঁচ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সহ-সভাপতি (অর্থ) শাহাদৎ হোসেন চৌধুরী, স্ট্যান্ডিং কমিটি অন গ্যাস অ্যান্ড টেলিকম চেয়ারম্যান প্রকৌশলী মান্নাফ খান ও সচিব মোঃ ফসিহুর রহমান।

বিজিএমইএ আগামী মাসে জ্বালানি মন্ত্রণালয়ের কারিগরি সহযোগিতায় এনার্জি সেভিংস শীর্ষক একটি সেমিনার আয়োজন করবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়।