অর্থমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিস মঙ্গলবার অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের সাথে তার সচিবালয়স্থ অর্থ মন্ত্রণালয়ের অফিসে সাক্ষাৎ করেছেন।
বৈঠকের বিউটেনিস সাংবাদিকদের বলেন, বাংলাদেশের উন্নয়নে অন্যতম উন্নয়ন সহযোগী যুক্তরাষ্ট্রের সহযোগিতাসহ উন্নয়ন পরিকল্পনা, আর্থ - সামাজিক প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে আমরা মতবিনিময় করেছি।
দু’দেশের সরকার ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও স¤পর্ক আরো সমৃদ্ধ হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
এ প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত বলেন, এটি একটি সৌজন্য সাক্ষাৎ।
অর্থমন্ত্রী নবাগত রাষ্ট্রদূতকে স¦াগত জানান এবং বাংলাদেশে তার অবস্থান সুন্দর কর্মময় হবে বলে আশা প্রকাশ করেন। মন্ত্রী দেশের উন্নয়নে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতার জন্যে ধন্যবাদ জানান।
