৩১ টি জেলায় সেবা নামে নতুন ল্যান্ড ফোন সার্ভিস চালু
বেসরকারি ল্যান্ড ফোন কোম্পানি ইনটিগ্রেটেড সার্ভিস লি: রোববার দেশের ৩১টি জেলায় সেবা নামের নতুন ল্যান্ড ফোন সার্ভিস চালু করেছে।
“আমরা ইতিমধ্যে বাংলাদেশ টেলিগ্রাফ এবং টেলিযোগাযোগ বোর্ড (বিটিটিবি) ও বেসরকারি সেল ফোন অপারেটরদের সাথে একটি চুক্তিপত্র স্বাক্ষর করেছি”, ইনটিগ্রেটেড সার্ভিস লি:এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
কোম্পানীর চেয়ারম্যান আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন টেলিযোগাযোগমন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক।
সেবা সম্ভাব্য ভোক্তাদের জন্য ফ্যাক্স, ই-মেইল, ইন্টারনেট, ভয়েস মেইল, এসএমএস (সর্ট ম্যাসেজ সার্ভিস) ইত্যদি বিভিন্ন সেবার ব্যবস্থা করেছে।
সার্ভিসটি দেশের দক্ষিণ--পূর্ব ও দক্ষিণ--পশ্চিম দুইটি পৃথক জোনে তাদের কার্যক্রম চালাবে।
