শুল্ক কাঠামোর অসামঞ্জস্যতা হালকা প্রকৌশল খাতকে বাধাগ্রস্ত করছে
শুল্ক কাঠামোর অসামঞ্জস্যতার কারণে স্থানীয় হালকা প্রকৌশল সামগ্রী আমদানীকৃত সামগ্রীর সাথে অসম প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে, সংশ্লিষ্ট সূত্রগুলো একথা জানিয়েছে।
“সরকার স্থানীয় উৎপাদিত যন্ত্রাংশের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপ করেছে কিন্তু একই যন্ত্রাংশ আমদানীর ক্ষেত্রে একই শুল্ক প্রত্যাহার করেছে”, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির (বিইএসএমএস) সভাপতি আবদুর রাজ্জাক বিডিনিউজকে এ কথা বলেন।
তিনি আরও বলেন, ফিনিশড এলপি গ্যাস সিলিন্ডার এবং এর কাঁচামাল যেমন বিপি শিটের আমদানী শুল্ক সমান এ অবস্থায় স্থানীয় উৎপাদকারীদের জন্যে আমদানীকৃত গ্যাস সিলিন্ডিারের সাথে প্রতিযোগিতা করা অসম্ভব হয়ে পড়েছে।
তিনি বলেন, “আমরা আমদানীকৃত যন্ত্রাংশের উপর ভ্যাট প্রত্যাহারকে আমরা স্বাগত জানাই, কিন্তু স্থানীয় উৎপাদকের ক্ষেত্রেও একই ধরনের সুবিধা দেওয়া উচিত” ।
রাজ্জাক বলেন সরকার ইস্পাতের স্লিপারের কাঁচা মালের ক্ষেত্রে ছয় শতাংশ থেকে ১৩ শতাংশ শুল্ক বৃদ্ধি করেছে, কিন্তু প্রস্তুতকৃত দ্রব্যের আমদানির ক্ষেত্রে শুল্কের হার ১৩ শতাংশ থেকে ১৫ শতাংশ কমিয়েছে।
তিনি বলেন, সরকার তার ২০০৫ সালের শিল্প নীতিতে এই খাতটিতে থ্রাস্ট সেক্টর হিসেবে ঘোষণা দিয়েছে “কিন্তু শুল্ক ও ভ্যাটের মধ্যে যে অসামঞ্জস্যতা রয়েছে তা দূর করা না হলে এই খাতে প্রত্যাশিত প্রবৃদ্ধি অর্জন অসম্ভব হবে।
“২০০৬-০৭ অর্থবছরের বাজেট ঘোষণার আগে আমরা বিষয়গুলো বিবেচনার জন্যে সরকারের কাছে আমরা দাবি পেশ করবো” বলেন বিইএসএমএস সভাপতি।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিসের পরিচালক জায়েদ বাখত বলেন, ভ্যাট বাণিজ্য নিরপেক্ষ হওয়া উচিত। স্থানীয় উৎসপাদনে ভ্যাট আরোপ এবং আমদানি খাতে শুল্ক প্রত্যাহার ভ্যাট নীতির পরিপন্থী।
সরকারি পরিসংখ্যানে দেখানো হয়েছে, ২০০৫-০৬ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে এই সেক্টর ৫৭ দশমিক ১৪ মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি করে যা একই সময়ে পুর্ববর্তী অর্থবছরে ছিলো ৪৭ দশমিক ৮২ মিলিয়ন মার্কিন ডলার।
সাউথ এশিয়া এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ফ্যাসিলিটির স্ট্যাতি (এসইডিএফ)’র সমীক্ষায় বলা হয়েছে দেশে সাত হাজার হালকা প্রকৌশল কোম্পানি রয়েছে যাতে ৮০ হাজার শ্রমিক- কর্মচারী কর্মরত রয়েছে।
এই খাতে বছরে ৯৫ বিলিয়ন টাকা রাজস্ব আয় হয় বলে সমীক্ষায় উল্লেখ করা হয়েছে।
