বিশ্ব বাণিজ্য সংস্থা ও আর্ন্তজাতিক বাণিজ্য ইস্যুতে সাংবাদিকদের জন্য এডভোকেসি সেশন
বেসরকারি সংস্থা ম্যানেজমেন্ট এন্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) বিশ্ব বাণিজ্য সংস্থা ও আর্ন্তজাতিক বাণিজ্য ইস্যুতে সাংবাদিকদের জন্য প্রথম এডভোকেসি সেশন শনিবার বরিশালে শুরু করে।
জাতীয় দৈনিকের বরিশাল, ভোলা ও পটুয়ালী প্রতিনিধি এবং বরিশালের স্থানীয় সংবাদপত্রের প্রতিবেদকগণ এ সেশনে অংশ গ্রহণ করেন।
ডেলিগেশন অব দি ইউরোপীয়ান কমিশন এর আর্থিক সহায়তায় পরিচালিত ‘ওপেন ফ্লো অফ ইনফো অন ট্রেড এন্ড ইকোনমি’ (ওফাইট) নামক প্রকল্পের আওতায় এমআরডিআই এই এডভোকেসি সেশনের আয়োজন করে। এ প্রকল্পের কারিগরি সহযোগিতা প্রদান করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
প্রকল্পের আওতায় আগামী কয়েক মাসে খুলনা, রাজশাহী, সিলেট এবং চট্টগ্রামে অনুরূপ এডভোকেসি সেশন আয়োজনের পাশাপাশি ঢাকার জাতীয় দৈনিক এবং টেলিভিশন চ্যানেলের অর্থনীতি ও বাণিজ্য সাংবাদিকদের জন্য দু’সপ্তাহব্যাপী বুনিয়াদী এবং অগ্রসর প্রশিক্ষণের আয়োজন করা হবে।
