র্যাডিসন হোটেলে এক ঘণ্টার বিদ্যুৎ বিপর্যয়
রাজধানীর র্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলে বেলা সাড়ে ১১ টা থেকে পরবর্তী প্রায় এক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ ছিল না বলে হোটেল সূত্র জানায়।
হোটেলের এক অতিথি জানান, দুপুর ১২ টা থেকে হোটেল লবিতে বিদ্যুৎ ছিল না।
র্যাডিসনের প্রধান প্রকৌশলী মিজান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হোটেল লবিতে এয়ার সার্কিট ব্রেকারের ফলে ৫৫ মিনিটের মতো বিদ্যুৎ না থাকলেও হোটেলের অন্যান্য অংশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল।
