২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিনির ওপর প্রযোজ্য সম্পূরক শুল্ক প্রত্যাহার

আন্তজার্তিক বাজারে চিনির মূল্য বৃদ্ধি ও সরবরাহ হ্রাস পাওয়ায় দেশীয় ভোক্তাদের স্বার্থ বিবেচনা করে অভ্যন্তরীণ বাজারে চিনির ওপর প্রযোজ্য ২০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2006, 06:17 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

জাতীয় রাজস্ব বোর্ড সূত্র জানায়, সরকারের এ সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার রাজস্ব বোর্ড এ সিদ্ধান্ত কার্যকর করে।

চিনির দাম ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলতি মাসে শুরুতে প্রতি কেজি চিনির দাম দাঁড়ায় ৬৫ টাকা। যদিও মঙ্গলবার কেজি প্রতি চিনির দাম ছিল ৫৮ টাকা।

সরকার চিনির দাম নিয়ন্ত্রণে রাখতে টিসিবি’র মাধ্যমে চিনি আমদানি করে তা বাজারজাত করছে।

সরকার আশা করছে, চিনির ওপর প্রযোজ্য সম্পূরক শুল্ক প্রত্যাহারের ফলে স্থানীয় বাজারে চিনির সরবরাহ ও মূল্য স্থিতিশীল হবে।

খুচরা চিনি ব্যবসায়ীরা জানায়, সরকারের এ সিদ্বান্ত বাজারে চিনির ওপর খুব বেশী প্রভাব ফেলবে না। বরং চিনি আমদানিকারকদের সিন্ডিকেট ভাঙ্গতে পারলে বাজারে চিনির  দাম হ্রাস পাবে।

আমদানির ক্ষেত্রে সরকার এর আগে অবকাঠামোগত উন্নয়ন সারচার্জ এবং অগ্রিম আয়কর মওকুফ করেছে।