মনিরা রহমানের অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মানবাধিকার অ্যাওয়ার্ড ২০০৫ লাভ
এসিড সার্ভাইভারস ফাউন্ডেশেনের নির্বাহী পরিচালক মনিরা রহমান মানবাধিকার সংক্রান্ত কর্মকা-ের জন্য অ্যামনেস্টি ইন্টারন্যশনাল (এআই)’র জার্মাানি অংশের চতুর্থ মানবাধিকার অ্যাওয়ার্ড ২০০৫ লাভ করেছেন।
জার্মানির বার্লিনের ডয়সে থিয়েটারে ১৩ মার্চ এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
পুরস্কার লাভের বিষয়টি আনুষ্ঠানিকভাবে তুলে ধরতে এসিড সার্ভাইভার ফাউ-েশন কার্যালয়ে বৃহস্পতিবার এক সংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মনিরা জার্মানিতে তার অভিজ্ঞতার বর্ণনা করেন। এ সময় তার সফর সঙ্গী ছিলেন এসিডদগ্ধ সালমা। এ ছাড়া নারী নেত্রী সালমা খান ও এসিড সার্ভাইভারস ফাউ-েশনের কোষাধক্ষ্য সওকত হোসেন খান সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন।
মনিরা বলেন, আমরা দেশের নারীদের বিরুদ্ধে এসিড সন্ত্রাসের অবসান দেখতে চাই”। জনসচেতনতাই এসিড সন্ত্রাস রোধ করতে পারে বলে তিনি মতামত ব্যক্ত করেন।
মনিরা তার পুরস্কারের ৭৫০০ ইয়োরো এসিড দগ্ধদের কল্যাণের জন্য দান করেন।
দেশে ২০০৩ সালে ৩৩৫ জনের উপর এসিড হামলা হয় যেটা ২০০৪ সালে কমে ২৬৬ জনে দাঁড়ায়। ২০০৫ সালে ২১২ জন এ হামলার শিকার হয়েছিল। এবছরের প্রথম তিন মাসে এ ধরনের হামলার ঘটনা পূবূবর্তী বছরের একই সময়ের তুলনায় ৩১ শতাংশ কম।
এসিড হামলার শিকারদের মধ্যে শতকরা ৩০ জন পুরুষ।
মনিরা জানান, এসিড সার্ভাইভারস ফাউন্ডেশন ১৯৯৯ সাল থেকে তাদের যাত্রা শুরু করে।
