চলতি বছরে ফরিদপুর চিনিকলে ৩ কোটি ১২ লক্ষ টাকা মুনাফা
ফরিদপুর জেলার মধুখালী উপজেলা সদরে অবস্থিত ফরিদপুর চিনিকলে চলতি বছর ৩ কোটি ১২ লক্ষ টাকা মুনাফা অর্জিত হয়েছে।
চিনিকলের কর্মকর্তারা জানান, চলতি আখ মাড়াই মৌসুমে ১ লক্ষ ৩৪ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৯ হাজার ৬শ’ ১৬ মেট্রিক টন চিনি উৎপাদন করা হয়েছে।
টানা ১২২ দিন ধরে চলেছে এই আখ মাড়াই।
২০০৫ সালের ১৮ নভেম্বর থেকে শুরু হয়ে এ বছর ২০ মার্চ আখ মাড়াই শেষ হয়েছে। চিনি আহরণের হার ছিল শতকরা ৭ দশমিক ১৮ ভাগ।
চিনিকল কর্তৃপক্ষ ২০০৬-২০০৭ মৌসুমে ১ লক্ষ ৫০ হাজার মেট্রিক টন আখ রোপণের লক্ষে আখচাষীদের মাঝে প্রায় ৬ কোটি টাকা বিতরণ করেছে।
