২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ার ক্রয় আদেশের বিপরীতে সম্পূর্ণ অর্থ পরিশোধের নির্দেশনা প্রত্যাহার করেছে এসইসি

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) শেয়ার ক্রয় আদেশ বাস্তবায়নের আগে দাম পরিশোধ করতে বিনিয়োগকারীদের আগে যে নির্দেশনা দিয়েছিল, সোমবার তা প্রত্যাহার করে নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2006, 09:29 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

পূর্বঘোষিত নির্দেশনা স্থগিত রাখার জন্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের আবেদনের প্রেক্ষিতে এসইসি’র সর্বশেষ এ নির্দেশনা দিলো। এসইসি’র পূর্বের নির্দেশনার কারণে শেয়ার ক্রয় আদেশের বিপরীতে শেয়ার লেনদেন সম্পন্ন করার আগে দাম সম্পূর্ণ পরিশোধের বিষয়টি বাধ্যতামূলক ছিল।

ডিএসই জানায়, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সাধারণত শেয়ার লেনদেন সম্পন্ন করার আগে সম্পূর্ণ দাম পরিশোধ করতে আগ্রহী নয়। আর ২০০৪ সালের নভেম্বরে এসইসি এ নির্দেশনা দেওয়ার পর থেকে পুঁজিবাজারে অর্থের প্রবাহ কমতে শুরু করে।

এ ব্যাপারে ডিএসই’র প্রধান নির্বাহী কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদ খান বিডিনিউজকে বলেন, এসইসি’র সর্বশেষ এ পদক্ষেপের ফলে পুঁজিবাজারে বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি ত্বরান্বিত করতে সহায়তা করবে।

তিনি বলেন,  প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাণিজ্য নিশ্চয়তার আগে সম্পূর্ণ দাম পরিশোধ করতে আগ্রহী ছিল না। এখন তাদেরকে ক্রয় আদেশ সম্পন্ন পর অর্থ পরিশোধ করার অনুমতি দেওয়া হবে।