২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারের সংকট কাটাতে অর্থমন্ত্রীর সাথে দেখা করবে ডিএসই

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) নিয়মিত দর পতনের সম্মুখীন সমস্যাসঙ্কুল পুঁজিবাজারের বর্তমানের সংকট কাটিয়ে স্বাভাবিক অবস্থায় উত্তরণের জন্যে সরকারের অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের সাথে দেখা করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2006, 10:17 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

রোববার ডিএসই’র সকল শেয়ারের মূল্য সূচক আগের দিনের চেয়ে ৩০ দশমিক শূন্য ৫ পয়েন্ট বা ২ দশমিক ৭৪ শতাংশ কমে গিয়ে ১০৬৩ দশমিক ২৫ পয়েন্টে দাঁড়ায়। ডিএসই’র সাধারণ সূচকের ক্ষেত্রে পতন ঘটেছে। বৃহস্পতিবারের বাজার থেকে তা ৩৮ দশমিক ৪৭ পয়েন্ট বা ২ দশমিক ৭১ শতাংশ কমে গিয়ে ১৩৭৯ দশমিক ৭৪ পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে।

এ ব্যাপারে ডিএসই’র প্রধান নির্বাহী কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদ খান বিডিনিউজকে বলেন, বাজার তার স্বাভাবিক অবস্থা ফিরে পেতে সরকার যাতে ব্যবস্থা নিতে পারে সে জন্যে বাজার পরিস্থিতি অবহিত করতে আমরা অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের সাথে দেখা করার পরিকল্পনা করছি।

তিনি বলেন, ইস্যুটির ব্যাপারে মন্ত্রীর কাছে আমরা ইতিবাচক পদক্ষেপ চাইবো। ইন্দোনেশিয়া থেকে দেশে ফেরার পর আমরা অর্থমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারবো বলে আশা করছি।

তবে অর্থমন্ত্রীর কাছে ডিএসই ঠিক কী আবেদন জানাবে সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানাতে সিইও আহমেদ অস্বীকৃতি জানান।

উল্লেখ্য, জাতিসংঘের দক্ষিণ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (একনেক) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অংশ নিতে অর্থমন্ত্রী এখন ইন্দোনেশিয়ায় রয়েছেন। চলতি মাসের ১৩ তারিখে তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।

ডিএসই’র বাণিজ্য পরিসংখ্যান থেকে জানা যায়, চলতি বছরের জানুয়ারি মাস থেকে রোববার পর্যন্ত সাধারণ সূচক কমে গেছে ২৯৭ দশমিক ২৬ পয়েন্ট বা ১৭ দশমিক ৭ শতাংশ। আর এ সময়ে সকল শেয়ার মূল্যসূচক কমেছে ২১১ দশমিক ৮ পয়েন্ট বা ১৬ দশমিক ৬ শতাংশ।