বিকেএমইএ নির্বাচনে নিট ঐক্য পরিষদ জয়ী
বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) পরিচালক নির্বাচনে বিদায়ী সভাপতি ফজলুল হকের নেতৃত্বাধীন নিট ঐক্য পরিষদ জয়ী হয়েছে।
নির্বাহী পরিষদের ২৭টি পদের মধ্যে ২২টিই পেয়েছে ফজলুল হক নেতৃত্বাধীন প্যানেল। শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
অপর পাঁচটি পরিচালক পদে জয়ী হয়েছে মোহাম্মদ হাতেমের নেতৃত্বাধীন সম্মিলিত নিট ফোরাম।
এম রহমান সর্বোচ্চ ৩৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া ফজলুল হক ৩৫১ এবং মোহাম্মদ হাতেম ৩২৫ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচিত অপর পরিচালকরা হলেন, এমএ রহমান, জিএম হায়দার আলী ভূঁইয়া, মাহবুব আলম, এমএ রাশেদ, শামসুল হক, জিএম ফারুক, ড.বাহাউদ্দিন ইউসুফ, খাজা রহমতউল্লাহ, মাসুদুজ্জামান, আব্দুর রশিদ, ফজলে শামীম আহসান, হাসান মুরাদ, শেখ হায়দার আলী, এমকে আব্দুস সালাম, শামীম আহমেদ, শাহনেওয়াজ, এস সোহরাওয়ার্দী, হাসান মাহমুদ, ফিরোজ ওয়াহিদ, ফজলুর রহমান এবং শওকত ওসমান।
সূত্র জানায়, নব নির্বাচিত ২৭ জন পরিচালক ভোটের মাধ্যমে সভাপতি ও চারজন সহসভাপতি নির্বাচিত করবে।
বিকেএমইএ সদস্য নোফেল জানান, প্রতিষ্ঠার ১০ বছর পর বিকেএমইএ এর ইতিহাসে এই প্রথম সরাসরি ভোটের মাধ্যমে পরিচালক নির্বাচিত হল।
নির্বাহী কমিটিতে ২৭জন পরিচালক পদে ৫৪ জন প্রতিদ্বন্দ্বিতা করে।
নারায়ণগঞ্জ ও ঢাকা অফিসে ৬১৩ জন ভোটারের মধ্যে ৫৫৯ জন ভোটার ভোট দেন।
